শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে যেকোনো পদক্ষেপ নেবে ইসি

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে যেকোনো পদক্ষেপ নেবে ইসি
সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে যেকোনো পদক্ষেপ নেবে ইসি
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ০১, ২০২৬ ০৪:৩৮ অপরাহ্ন

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী যেকোনো পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের বিষয়ে প্রস্তুতি ও পরিকল্পনা পর্যালোচনা করছে কমিশন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইউএনডিপির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আখতার আহমেদ বলেন, এসএসসি পরীক্ষা, রমজান এবং বিভিন্ন ধর্মীয় ও জাতীয় দিবসসহ স্থানীয় বাস্তবতা বিবেচনায় নিয়ে ইউপি নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে। ভোটার তালিকা, ভোটকেন্দ্র ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুতের পাশাপাশি সামগ্রিক পরিবেশও মূল্যায়ন করা হবে।

তিনি জানান, ইউএনডিপির ‘ব্যালট’ প্রকল্পের আওতায় নির্বাচন কমিশন, মাঠপর্যায়ের কর্মকর্তা, পুলিশ ও গণমাধ্যমকর্মীদের জন্য অপতথ্য, ডিসইনফরমেশন ও হেইট স্পিচ মোকাবিলায় প্রশিক্ষণের প্রস্তাব নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। এটি কোনো নির্দিষ্ট নির্বাচনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নয়।

ইসি সচিব বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।