শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমানডেঙ্গু মোকাবেলায় ৫ লাখ কিট, সারাদেশে পাঠানো হবে: স্বাস্থ্যমন্ত্রী‘অপারেশন ক্লিন হার্ট’-এর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রীরাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীররাড্ডা কাণ্ডে এমপি পদ ছাড়লেন মিষ্টিজেসিআই ঢাকা নর্থের ‘ডিসকভার অ্যান্ড এক্সপ্লোর’ ট্রেনিং অনুষ্ঠিতবৃষ্টির সম্ভাবনা রাজধানীতে, কমবে তাপমাত্রাজাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ডিজিটালাইজেশনে AQA Global-এর সঙ্গে চুক্তিসুষ্ঠু নির্বাচন নিশ্চিতে যেকোনো পদক্ষেপ নেবে ইসিমিষ্টির পদত্যাগে সংরক্ষিত নারী আসন শূন্য ঘোষণাঅনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রীঢাকা মহানগর উত্তরে বিএনপি-যুবদল, পশ্চিমে ছাত্রদল কমিটি বিলুপ্তযুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ চলবে, অবস্থান জানালেন পেজেশকিয়ানকে এই পাইলট স্মিত মছার, রক্তাক্ত শরীরেও বাঁচান ১৭৪ যাত্রীগিটারকে যাত্রী ভেবে হেলমেট মামলা, এআই ক্যামেরার কাণ্ডআসামে ৯ বাংলাদেশি আটক, উদ্ধার ভুয়া আধার কার্ডফ্লাইদুবাইয়ের ঘটনা নিয়ে সরকার ‘সস্তা রাজনীতি’ করছে: ইসরায়েলি বিরোধীদলীয় নেতাআফগানিস্তানে গভীর রাতে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ভারতীয় পাইলটকে ছুরিকাঘাত, ইসরায়েলগামী বিমান ভূপাতিতের চেষ্টানেপালে নতুন করে ভূমিধস, হেলিকপ্টারে উদ্ধার শতাধিক পর্যটকঅসাধু বলয়ের গ্রাস: ‘তিন সড়ক-যাজোর’ ৬০ ফুট সড়ক প্রকল্পে বিপুল রাজস্ব ক্ষতির শঙ্কা‘হুমকি-ধমকিতে ভীত হওয়ার দল বিএনপি নয়’: মীর শাহে আলমপাবনায় চলছে নকল সিগারেটের রমরমা ব্যবসাপাবনার আতাইকুলায় ভিমরুলের কামড়ে প্রাণ গেল ২ শিশুরসাঁথিয়ার ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে ৮০ লাখ টাকা, সুপারিশ সাইয়েদ আব্দুল্লাহরবগুড়ায় ৯৪ মোবাইল চুরি, পালানোর পথে চক্রের ৮ সদস্য গ্রেপ্তারআইনজীবীদের কটাক্ষ করে বক্তব্য, এমপি শাহাদাত সেলিমকে লিগ্যাল নোটিশপাবনায় ৭০০ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তারলক্ষ্মীপুরের রায়পুরে হাসপাতালে বৈদ্যুতিক পাখা খুলে পড়ল চিকিৎসকের ওপরঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল মোল্লাকে বাদ দেয়ার নির্দেশ হাইকোর্টের

ড্রাগন ফল কারা খাবেন, কারা এড়িয়ে চলবেন

ড্রাগন ফল কারা খাবেন, কারা এড়িয়ে চলবেন
ড্রাগন ফল কারা খাবেন, কারা এড়িয়ে চলবেন
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৭, ২০২৬ ০৪:০০ অপরাহ্ন

ড্রাগন ফল পুষ্টিগুণে সমৃদ্ধ হলেও সবার জন্য সমান উপযোগী নয়। বিশেষ করে হজমের সমস্যা, কিডনিতে পাথরের প্রবণতা এবং বিশেষ কিছু শারীরিক অবস্থায় এ ফল খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদরা।

পুষ্টিবিদদের মতে , ড্রাগন ফলে ভিটামিন সি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফাইবার ও আয়রন রয়েছে। এসব পুষ্টি উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, হজমে সহায়তা করতে এবং রক্তাল্পতা মোকাবিলায় ভূমিকা রাখতে পারে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও শরীর থেকে ক্ষতিকর উপাদান বের করতেও ফলটি সহায়ক।

তবে যাদের হজমে সমস্যা রয়েছে, তাদের খালি পেটে ড্রাগন ফল না খাওয়াই ভালো। এতে পেট ফাঁপা, ডায়রিয়া বা অস্বস্তি হতে পারে। কিডনিতে পাথরের প্রবণতা থাকলেও সতর্ক থাকতে হবে। কারণ ফলে থাকা অক্সালেট কিছু ক্ষেত্রে কিডনিতে পাথর তৈরির ঝুঁকি বাড়াতে পারে।

অন্তঃসত্ত্বা ও স্তন্যদানকারী নারীদের নিয়মিত ড্রাগন ফল খাওয়ার আগে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়ার কথা জানিয়েছেন পুষ্টিবিদ। অতিরিক্ত খেলে পেটব্যথা, বমি বমি ভাব বা অ্যালার্জির মতো সমস্যাও দেখা দিতে পারে।

প্রাপ্তবয়স্কদের জন্য দিনে ১০০ থেকে ১৫০ গ্রাম এবং শিশুদের জন্য ৫০ থেকে ৭৫ গ্রাম ড্রাগন ফল যথেষ্ট বলে জানিয়েছেন তিনি। হজমের সমস্যা থাকলে দই বা অন্য ফলের সঙ্গে মিশিয়ে খাওয়ার পরামর্শও দিয়েছেন পুষ্টিবিদ।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।