বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
সাগরে লঘুচাপের আভাস, টানা বৃষ্টির পূর্বাভাসনেপাল নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে ইসির বৈঠককুষ্টিয়ায় ৬ হত্যা মামলায় হানিফসহ ৪ আসামির যুক্তিতর্ক শেষ, রায় যেকোনো দিননগর জনস্বাস্থ্য সুরক্ষায় প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদ প্রতিমন্ত্রীরবাংলাদেশে ৩৪ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা, সহায়তায় যুক্তরাষ্ট্রএকনেকে অনুমোদন পেল ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্পএমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুরসম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে জামায়াত আমিরজেট ফুয়েলের দাম আবারও বাড়াল বিইআরসিদিল্লিতে আবারও পাঁচতলা ভবন ধসবাংলাদেশি দাবি করে কাশ্মীর থেকে ১৫০ জনকে নেয়া হলো পশ্চিমবঙ্গেজাপানে মার্কিন সেনাদের ওপর এক মাসের কারফিউমক্কা প্রতিরক্ষা জোট সক্রিয়, সৌদিতে দ্রুত সামরিক মোতায়েনের সিদ্ধান্তপশ্চিমবঙ্গের নাম বদলের উদ্যোগ, বিধানসভায় বিল আনছে বিজেপিতেলবাহী জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা, উদ্ধার ২৩ ভারতীয় নাবিকপুতিনের জন্মদিনে ইউক্রেনজুড়ে রুশ হামলা, নিহত ১৫অটোক্যাটালাইসিস আবিষ্কারে রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানীনয়াদিল্লিতে মোদি ও সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠকজয় দিয়ে মেসিকে বিদায় জানাল আর্জেন্টিনাকুমিল্লায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে জনবল সংকট, ব্যাহত অভিযানশাহজাদপুরে মামলার বাদীর বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানাস্রোতের অজুহাতে ফেরি বন্ধ, নাজিরগঞ্জ-ধাওয়াপাড়া রুটে দুর্ভোগআশুলিয়ায় ৩৪ লাখ টাকার গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার‘ভোটাররা নির্বিঘ্নে ভোট দিলে জয়ী হবেন দেলাওয়ার’, জামায়াতের আশাবগুড়ায় শতাধিক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে বাইসাইকেলঝিনাইগাতীতে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলনশাপলা চত্বর মামলায় অভিযোগ গঠন পিছিয়ে ১ নভেম্বর

টানা পাঁচ দিন বজ্রসহ ভারী বর্ষণের আভাস

টানা পাঁচ দিন বজ্রসহ ভারী বর্ষণের আভাস
টানা পাঁচ দিন বজ্রসহ ভারী বর্ষণের আভাস
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২২, ২০২৬ ১১:২০ পূর্বাহ্ন

দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচ দিন দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

শনিবার (২২ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, শনিবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

রোববার চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। সোমবার রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে।

মঙ্গলবারও রংপুর, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। বুধবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাশাপাশি দেশের অন্যান্য অঞ্চলের কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু মাঝারি অবস্থায় রয়েছে। এ কারণে আগামী কয়েক দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

 

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।