বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
দীর্ঘ অপেক্ষার অবসান ৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১ হাজার ৭০২ জনউত্তরায় বকেয়া বেতন ও মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধআইএমএফের কিছু পর্যবেক্ষণ আছে, তবে আলোচনা ফলপ্রসূ হয়েছে: অর্থমন্ত্রীমালয়ে‌শিয়ার কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের, ৩৩৮ এজেন্সির তালিকা প্রকাশশেখ হাসিনার দুর্নীতি মামলায় দ্রুত অগ্রগতির আশা দুদকেরসাভারে মাদকবিরোধী অভিযানে খুচরা কারবারি গ্রেপ্তার, অধরা গডফাদাররাপরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীরসরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতসারের ডিলার নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ গোলাম পরওয়ারেরবাংলাদেশকে কঠোর মুদ্রানীতি, আর্থিক খাতের সংস্কার ও বিশ্বাসযোগ্য নীতি বাস্তবায়নের তাগিদ দিল আইএমএফপ্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আলবেনিয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভআইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলনস্থলের কাছে বিক্ষোভ পুলিশের বাধাইসরায়েলের আকাশসীমায় ৩১ দেশের বিমানকর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞাপাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ২৮হরমুজে হামলার মধ্যেও কমল তেলের দামক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর সৌদিতে মার্কিন কর্মীদের ভ্রমণে বিধিনিষেধব্রাজিলিয়ান তরুণ পাপেকে নিতে বায়ার্নসহ ইউরোপের ক্লাবগুলোর কাড়াকাড়িআমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশসাজেকে অনির্দিষ্টকালের অবরোধে বিপাকে ৩০ হাজার মানুষজয়পুরহাটে ৯২.৫৪ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ৫৫ বছরের ব্যক্তিশিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করতে চায় সরকার: পানিসম্পদমন্ত্রীসাজেকে ছয় দিনের জন্য সড়ক অবরোধ স্থগিতপ্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ মামলায় ৩ জনের রিমান্ডদুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের কারাদণ্ড

১৩ হাজার টাকার আম গাছে, ৬ কেজি ওজনের আম!

১৩ হাজার টাকার আম গাছে,  ৬ কেজি ওজনের আম!
১৩ হাজার টাকার আম গাছে, ৬ কেজি ওজনের আম!
সর্বশেষ উপলব্ধ: ডিসেম্বর ২১, ২০২৪ ০৯:০৯ অপরাহ্ন

‘ব্রুনাই কিং’ প্রজাতির এক-একটি আাম ওজনে হয় ৫ থেকে ৬ কেজি । এটি ড্রামে বা মাটিতে লাগানো যায়। তবে মাটিতে লাগালে ফলন ভালো হয়। রাজধানীর আগারগাঁও জাতীয় বৃক্ষমেলায় বেলি গার্ডেন নামে একটি নার্সারির স্টলে বেশকিছু মানুষ  জটলা করছে। ওই নার্সারিতে অনেকগুলো আম গাছের সঙ্গে ‘ব্রুনাই কিং’ নামে ড্রামে লাগানো একটি আম গাছ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে।

সুদূর ব্রুনাই থেকে আনা এ প্রজাতির আম গাছটির দাম চাওয়া হচ্ছে ১৩ হাজার টাকা। গাছে বেশ কয়েকটি আম ঝুলতে দেখা যাচ্ছে। জানা গেছে, পরিপক্ব এক-একটি আমের ওজন ৫-৬ কেজি হয়ে থাকে।

বৃক্ষমেলায় বেলি গার্ডেনের স্টলের বিক্রয় সহযোগী আব্দুল মান্নান ঢাকা পোস্টকে বলেন, ব্রুনাই কিং নামে এই আমটির এক একটির ওজন হবে প্রায় ৬ কেজি। এটিই আমাদের দেশের সবচেয়ে বড় আম। আম গাছটি আমরা ব্রুনাই থেকে এনেছি। এটি খুবই সুস্বাদু। আপাতত আমরা এটি ড্রামে লাগিয়ে রেখেছি যেন ছাদ বাগানে রাখা যায়। তবে যে কেউ ইচ্ছে করলে মাটিতে লাগতে পারবে, সেক্ষেত্রে আমের ফলন আরও বেশি ভালো হবে।

তিনি বলেন, আমরা এই গাছটি ১৩ হাজার টাকা করে বিক্রি করছি। মেলায় আমরা ১০টি গাছ এনেছিলাম, বিক্রি হয়ে এখন আর ৫টি আছে। বৃক্ষপ্রেমী কাস্টমাররা খুব আগ্রহ নিয়ে এই গাছ দেখতে আসছেন, খোঁজ নিচ্ছেন এবং অনেকে কিনছেন। অনেকে জেনে, খোঁজ নিয়ে আমাদের নার্সারি থেকে কিনবেন বলে জানিয়ে যাচ্ছেন। এই গাছে খুব বেশি পরিচর্যা করতে হয় না, স্বাভাবিক গাছের মতো পরিচর্যায় গাছটি বেড়ে ওঠে, ফল দেয়।

আ/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।