বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
দীর্ঘ অপেক্ষার অবসান ৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১ হাজার ৭০২ জনউত্তরায় বকেয়া বেতন ও মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধআইএমএফের কিছু পর্যবেক্ষণ আছে, তবে আলোচনা ফলপ্রসূ হয়েছে: অর্থমন্ত্রীমালয়ে‌শিয়ার কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের, ৩৩৮ এজেন্সির তালিকা প্রকাশশেখ হাসিনার দুর্নীতি মামলায় দ্রুত অগ্রগতির আশা দুদকেরসাভারে মাদকবিরোধী অভিযানে খুচরা কারবারি গ্রেপ্তার, অধরা গডফাদাররাপরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীরসরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতসারের ডিলার নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ গোলাম পরওয়ারেরবাংলাদেশকে কঠোর মুদ্রানীতি, আর্থিক খাতের সংস্কার ও বিশ্বাসযোগ্য নীতি বাস্তবায়নের তাগিদ দিল আইএমএফপ্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আলবেনিয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভআইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলনস্থলের কাছে বিক্ষোভ পুলিশের বাধাইসরায়েলের আকাশসীমায় ৩১ দেশের বিমানকর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞাপাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ২৮হরমুজে হামলার মধ্যেও কমল তেলের দামক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর সৌদিতে মার্কিন কর্মীদের ভ্রমণে বিধিনিষেধব্রাজিলিয়ান তরুণ পাপেকে নিতে বায়ার্নসহ ইউরোপের ক্লাবগুলোর কাড়াকাড়িআমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশসাজেকে অনির্দিষ্টকালের অবরোধে বিপাকে ৩০ হাজার মানুষজয়পুরহাটে ৯২.৫৪ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ৫৫ বছরের ব্যক্তিশিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করতে চায় সরকার: পানিসম্পদমন্ত্রীসাজেকে ছয় দিনের জন্য সড়ক অবরোধ স্থগিতপ্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ মামলায় ৩ জনের রিমান্ডদুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের কারাদণ্ড

বাংলাদেশকে কঠোর মুদ্রানীতি, আর্থিক খাতের সংস্কার ও বিশ্বাসযোগ্য নীতি বাস্তবায়নের তাগিদ দিল আইএমএফ

বাংলাদেশকে কঠোর মুদ্রানীতি, আর্থিক খাতের সংস্কার ও বিশ্বাসযোগ্য নীতি বাস্তবায়নের তাগিদ দিল আইএমএফ
বাংলাদেশকে কঠোর মুদ্রানীতি, আর্থিক খাতের সংস্কার ও বিশ্বাসযোগ্য নীতি বাস্তবায়নের তাগিদ দিল আইএমএফ
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ১৫, ২০২৬ ১০:২১ পূর্বাহ্ন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশকে কঠোর মুদ্রানীতি বজায় রাখার তাগিদ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি জানিয়েছে, গেল সেপ্টেম্বরে বাংলাদেশের মূল্যস্ফীতি বেড়ে ৮ শতাংশে দাঁড়িয়েছে। তবে শুধু কঠোর মুদ্রানীতি দিয়ে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব নয় বলেও সতর্ক করেছে সংস্থাটি।

আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনের ফাঁকে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দ্য ডেইলি স্টার-এর এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের উপপরিচালক সোনালি জৈন-চন্দ্র।

সাড়ে তিন বছরের বেশি সময় ধরে চলা মূল্যস্ফীতির চাপ মোকাবিলায় শুধু কঠোর মুদ্রানীতি যথেষ্ট কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি বজায় রাখা গুরুত্বপূর্ণ। তবে এর পাশাপাশি অন্যান্য সংস্কারও প্রয়োজন।

বাংলাদেশের আর্থিক খাতের বর্তমান অবস্থাকে ‘অত্যন্ত দুর্বল’ উল্লেখ করে আইএমএফ বলেছে, এ খাতকে শক্তিশালী করতে একটি বিশ্বাসযোগ্য কৌশল গ্রহণ করতে হবে।

দেশটির রাজস্ব আদায়ের দুর্বল পরিস্থিতিও তুলে ধরেছে সংস্থাটি। আইএমএফের তথ্য অনুযায়ী, বাংলাদেশের রাজস্ব-জিডিপি অনুপাত সময়ের সঙ্গে কমেছে। বর্তমানে এটি প্রায় ৭ শতাংশ, যা বিশ্বের সর্বনিম্ন অনুপাতগুলোর একটি।

সংস্থাটি বলেছে, রাজস্ব আদায় বাড়াতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। কারণ, উন্নয়ন ব্যয়ের অর্থায়ন এবং আর্থিক খাতকে শক্তিশালী করার জন্য পর্যাপ্ত রাজস্ব আয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নতুন কর্মসূচি নিয়ে আলোচনা চলছে।

বাংলাদেশের সঙ্গে আইএমএফের চলমান সম্পৃক্ততা প্রসঙ্গে সোনালি জৈন-চন্দ্র জানান, আগের কর্মসূচির আওতায় আর ঋণের অর্থছাড় না নেয়ার সিদ্ধান্তের পর বাংলাদেশ সরকার গত মে মাসে আইএমএফের সহায়তায় নতুন একটি কর্মসূচির অনুরোধ জানায়।

এরপর গেল জুলাইয়ে আইএমএফের একটি প্রতিনিধিদল ঢাকা সফর করে। ওই সফরে সংস্কারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়, যা চলতি বছরের আর্টিকেল ফোর পর্যালোচনায় উল্লেখ করা সংস্কার প্রস্তাবগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে সামঞ্জস্যপূর্ণ বলে জানান তিনি।

জুলাইয়ের সফরের পর থেকে দুই পক্ষের মধ্যে নিয়মিত যোগাযোগ অব্যাহত রয়েছে।

সোনালি জৈন-চন্দ্র বলেন, “আমরা কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।” বাংলাদেশ যে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শুরু করতে যাচ্ছে, তাতে সহায়তা দেয়ার ব্যাপারেও আইএমএফ আগ্রহী বলে জানান তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, আর্থিক খাতের সংস্কার এবং রাজস্ব আদায় বাড়ানোর মতো বিষয়গুলোতে সমন্বিত উদ্যোগ নেয়া জরুরি।

মুহাম্মদ আশিকুল আলম

সম্পাদক দ্যা মিরর নিউজ।

ব্যাংকক।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।