৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে সরকার। এতে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেয়েছেন ১ হাজার ৭০২ জন। বুধবার (১৪ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগপ্রাপ্তদের আগামী ১ নভেম্বরের মধ্যে নির্ধারিত কার্যালয়ে যোগ দিতে হবে। নির্ধারিত সময়ে যোগ না দিলে সংশ্লিষ্ট প্রার্থী চাকরিতে যোগ দিতে অনিচ্ছুক বলে বিবেচিত হবেন।
২০২২ সালের ৩০ নভেম্বর ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে প্রায় ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী আবেদন করেন। লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে ২০২৫ সালের ২৭ নভেম্বর ১ হাজার ৮০৭ জনকে নিয়োগের সুপারিশ করেছিল সরকারি কর্ম কমিশন (পিএসসি)। যাচাই-বাছাই ও স্বাস্থ্য পরীক্ষা শেষে তাঁদের মধ্যে ১ হাজার ৭০২ জনের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হলো।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।