বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
দীর্ঘ অপেক্ষার অবসান ৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১ হাজার ৭০২ জনউত্তরায় বকেয়া বেতন ও মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধআইএমএফের কিছু পর্যবেক্ষণ আছে, তবে আলোচনা ফলপ্রসূ হয়েছে: অর্থমন্ত্রীমালয়ে‌শিয়ার কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের, ৩৩৮ এজেন্সির তালিকা প্রকাশশেখ হাসিনার দুর্নীতি মামলায় দ্রুত অগ্রগতির আশা দুদকেরসাভারে মাদকবিরোধী অভিযানে খুচরা কারবারি গ্রেপ্তার, অধরা গডফাদাররাপরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীরসরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতসারের ডিলার নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ গোলাম পরওয়ারেরবাংলাদেশকে কঠোর মুদ্রানীতি, আর্থিক খাতের সংস্কার ও বিশ্বাসযোগ্য নীতি বাস্তবায়নের তাগিদ দিল আইএমএফপ্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আলবেনিয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভআইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলনস্থলের কাছে বিক্ষোভ পুলিশের বাধাইসরায়েলের আকাশসীমায় ৩১ দেশের বিমানকর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞাপাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ২৮হরমুজে হামলার মধ্যেও কমল তেলের দামক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর সৌদিতে মার্কিন কর্মীদের ভ্রমণে বিধিনিষেধব্রাজিলিয়ান তরুণ পাপেকে নিতে বায়ার্নসহ ইউরোপের ক্লাবগুলোর কাড়াকাড়িআমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশসাজেকে অনির্দিষ্টকালের অবরোধে বিপাকে ৩০ হাজার মানুষজয়পুরহাটে ৯২.৫৪ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ৫৫ বছরের ব্যক্তিশিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করতে চায় সরকার: পানিসম্পদমন্ত্রীসাজেকে ছয় দিনের জন্য সড়ক অবরোধ স্থগিতপ্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ মামলায় ৩ জনের রিমান্ডদুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের কারাদণ্ড

আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ

আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ১৫, ২০২৬ ০১:১৬ অপরাহ্ন

ভারতের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে বলিউড অভিনেতা ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে দেশ ছাড়ার নোটিশ দিয়েছে মুম্বাই পুলিশ। তিনি অভিনেতা আমির খানের ভাগ্নে ও যুক্তরাষ্ট্রের নাগরিক।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মুম্বাই পুলিশের কর্মকর্তারা এ তথ্য জানান। গেল ১০ অক্টোবর মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে অংশ নেন ইমরান। বিদেশি নাগরিক হয়েও রাজনৈতিক বিক্ষোভে অংশ নেয়ার অভিযোগে বিজেপি নেতা কিরিট সোমাইয়া তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।

সোমাইয়ার অভিযোগের পর গামদেবী থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখে। পুলিশ জানিয়েছে, ইমরানের ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ড ও ভিসার শর্তের বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযোগটি ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসে (এফআরআরও) পাঠানো হয়েছে।

পুলিশের ভাষ্য, বিদেশি নাগরিকদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণসংক্রান্ত বিধি লঙ্ঘনের অভিযোগে তাঁকে ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার আনুষ্ঠানিক নোটিশ দেয়া হয়েছে। এ ঘটনায় আরও প্রশাসনিক প্রক্রিয়া চলছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।