নতুন বিধিমালা ও রেট সিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত সরকারি কাজের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিত করেছে স্থানীয় সরকার বিভাগ। তবে রাষ্ট্রীয় জরুরি কাজ এ সিদ্ধান্তের বাইরে থাকবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের প্রশাসন-১ শাখা থেকে জারি করা পরিপত্রে এ নির্দেশনা দেয়া হয়। এতে বলা হয়েছে, পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর আওতায় নতুন বিধিমালা প্রণয়ন ও রেট সিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত কার্য, সেবা ও পণ্য সরবরাহসংক্রান্ত নতুন ও চলমান দরপত্র এবং ক্রয় প্রক্রিয়া বন্ধ থাকবে।
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে। সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।