বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
দীর্ঘ অপেক্ষার অবসান ৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১ হাজার ৭০২ জনউত্তরায় বকেয়া বেতন ও মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধআইএমএফের কিছু পর্যবেক্ষণ আছে, তবে আলোচনা ফলপ্রসূ হয়েছে: অর্থমন্ত্রীমালয়ে‌শিয়ার কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের, ৩৩৮ এজেন্সির তালিকা প্রকাশশেখ হাসিনার দুর্নীতি মামলায় দ্রুত অগ্রগতির আশা দুদকেরসাভারে মাদকবিরোধী অভিযানে খুচরা কারবারি গ্রেপ্তার, অধরা গডফাদাররাপরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীরসরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতসারের ডিলার নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ গোলাম পরওয়ারেরবাংলাদেশকে কঠোর মুদ্রানীতি, আর্থিক খাতের সংস্কার ও বিশ্বাসযোগ্য নীতি বাস্তবায়নের তাগিদ দিল আইএমএফপ্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আলবেনিয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভআইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলনস্থলের কাছে বিক্ষোভ পুলিশের বাধাইসরায়েলের আকাশসীমায় ৩১ দেশের বিমানকর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞাপাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ২৮হরমুজে হামলার মধ্যেও কমল তেলের দামক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর সৌদিতে মার্কিন কর্মীদের ভ্রমণে বিধিনিষেধব্রাজিলিয়ান তরুণ পাপেকে নিতে বায়ার্নসহ ইউরোপের ক্লাবগুলোর কাড়াকাড়িআমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশসাজেকে অনির্দিষ্টকালের অবরোধে বিপাকে ৩০ হাজার মানুষজয়পুরহাটে ৯২.৫৪ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ৫৫ বছরের ব্যক্তিশিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করতে চায় সরকার: পানিসম্পদমন্ত্রীসাজেকে ছয় দিনের জন্য সড়ক অবরোধ স্থগিতপ্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ মামলায় ৩ জনের রিমান্ডদুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের কারাদণ্ড

প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আলবেনিয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আলবেনিয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ
প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আলবেনিয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ১৫, ২০২৬ ০৬:১৮ অপরাহ্ন

শিক্ষার ব্যয় বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে আলবেনিয়ায় হাজারো শিক্ষার্থীর বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রাজধানী তিরানা। বিক্ষোভের সময় শিক্ষা মন্ত্রণালয়ের ভবন ও দুটি ব্যাংকে আগুন দেয়া হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করা হয়।

বুধবার (১৪ অক্টোবর) বিক্ষোভকারীরা শিক্ষা মন্ত্রণালয়ের ভবনে আগুন ধরিয়ে দেন। এ সময় রাস্তায় ডাস্টবিন উল্টে দেয়া এবং কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানের সামনের অংশ ভাঙচুরের ঘটনাও ঘটে। প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী, মন্ত্রণালয়ের কাছে রাইফাইজেন ব্যাংকের একটি শাখাও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রধানমন্ত্রী ইদি রামার বিরুদ্ধে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটিই বড় বিক্ষোভ। তার সরকারের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘিরে দেশটিতে অসন্তোষ বাড়ছে। আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের দুরবস্থা, উচ্চশিক্ষার বাড়তি খরচ, আর্থিক সহায়তার অভাব এবং স্নাতকদের কর্মসংস্থানের সংকট নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন।

বিক্ষোভকারীদের একাংশ রামার পদত্যাগ দাবি করলেও তিনি সরে দাঁড়াতে অস্বীকৃতি জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, সরকার পরিবর্তনের পথ গণতান্ত্রিক নির্বাচন, বিপ্লব নয়। গেল বছরের নির্বাচনে তার দল জয়ী হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের অর্থায়নে বিলাসবহুল রিসোর্ট নির্মাণের প্রস্তাব ঘিরেও আলবেনিয়ায় বিক্ষোভ হয়েছিল। পরে আইনি জটিলতায় প্রকল্পটি আটকে যায়।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।