সৌদি আরবে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর মার্কিন সরকারি কর্মীদের চলাচলে কড়াকড়ি আরোপ করেছে দেশটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস।
বুধবার (১৪ অক্টোবর) জারি করা নিরাপত্তা সতর্কতায় বলা হয়েছে, সৌদির যেকোনো বিমানবন্দর ব্যবহারের আগে মার্কিন সরকারি কর্মীদের বিশেষ অনুমতি নিতে হবে। দেশটিতে থাকা মার্কিন নাগরিকদেরও বিমানবন্দরে যাতায়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে।
দূতাবাস সম্ভাব্য হামলা, আকাশসীমা বন্ধ ও ফ্লাইট বাতিলের ঝুঁকির বিষয়ে সতর্ক করেছে। পাশাপাশি, ইয়েমেন সীমান্তের ৩২ কিলোমিটারের মধ্যে মার্কিন সরকারি কর্মীদের ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। সৌদির আরও কয়েকটি এলাকায় যেতে হলেও বিশেষ অনুমতি নিতে হবে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।