ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতি মামলাগুলোর দ্রুত অগ্রগতি হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মোহাম্মদ নাজমুল হাসান।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে এক ব্রিফিংয়ে তিনি জানান, নতুন কমিশন দায়িত্ব নেয়ার পর এখন পর্যন্ত ১৫৫টি মামলা ও ১৬১টি চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক। এ সময়ে ৬১টি ফাঁদ মামলা করা হয়েছে এবং ২২ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
জাতীয় সংসদ ভবনের এসআইএস সিস্টেম পরিচালনা ও রক্ষণাবেক্ষণের নামে অর্থ আত্মসাৎ এবং বিদেশে অর্থপাচারের অভিযোগেও অনুসন্ধান চলছে বলে জানান তিনি।
এ ছাড়া পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলমান রয়েছে। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. রশীদুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদনও দিয়েছে দুদক।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।