রাজধানীর উত্তরায় বকেয়া বেতন পরিশোধ ও মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে টানা চতুর্থ দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়ে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে বিভিন্ন কারখানার শ্রমিকেরা আজমপুর ও রাজলক্ষ্মী এলাকায় সড়কে অবস্থান নেন। তাঁদের দাবির মধ্যে রয়েছে বকেয়া বেতন পরিশোধ, মজুরি বৃদ্ধি এবং সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতন নির্ধারণ।
শ্রমিকেরা জানান, নিত্যপণ্যের উচ্চমূল্যের কারণে বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। বারবার দাবি জানিয়েও সমাধান না পাওয়ায় তাঁরা সড়কে নামতে বাধ্য হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে শিল্প পুলিশ ও থানা পুলিশ রয়েছে। তারা শ্রমিকদের সঙ্গে আলোচনা করছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।