দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটির সাজেকে ছয় দিনের জন্য পর্যটন সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনকারীরা। আগামী ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। সাজেক মাচলং বাজার দুর্গাপূজা উদযাপন কমিটির অনুরোধে উৎসবের প্রতি সম্মান জানিয়ে অবরোধ স্থগিত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
নেতারা জানান, সাজেকবাসীর নিরাপত্তা ও জানমাল রক্ষার স্বার্থে এ কর্মসূচি দেয়া হয়েছে। এর সঙ্গে কোনো রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা নেই এবং কোনো জাতি, ধর্ম বা বর্ণের মানুষের বিরুদ্ধেও এটি নয়।
দুর্গাপূজার পর প্রশাসন সাজেকবাসীর দাবি পূরণ না করলে আবারও অবরোধ কর্মসূচি পালন করা হবে। তিন দফা দাবি ও শর্ত বাস্তবায়নের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন দুই সংগঠনের নেতারা।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।