প্রশ্ন ফাঁসকাণ্ডে আলোচিত সৈয়দ আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে অবৈধ সম্পদ অর্জনের মামলায় চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও ছয় মাস কারাগারে থাকতে হবে। এছাড়া তার নামে থাকা জ্ঞাত আয়বহির্ভূত ৩১ লাখ ৮১ হাজার টাকার সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি এম তারিকুল কবীর এ রায় দেন। পরে সাজা পরোয়ানার মাধ্যমে সিয়ামকে কারাগারে পাঠানো হয়।
এর আগে গেল ৩০ সেপ্টেম্বর দুদক ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার জন্য ১৫ অক্টোবর তারিখ নির্ধারণ করেন আদালত। গেল ১৩ সেপ্টেম্বর মামলাটির সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এতে ১১ জন সাক্ষীই সাক্ষ্য দেন। চলতি বছরের ১৭ জুন সিয়ামের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়া হয়েছিল।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।