বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
দীর্ঘ অপেক্ষার অবসান ৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১ হাজার ৭০২ জনউত্তরায় বকেয়া বেতন ও মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধআইএমএফের কিছু পর্যবেক্ষণ আছে, তবে আলোচনা ফলপ্রসূ হয়েছে: অর্থমন্ত্রীমালয়ে‌শিয়ার কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের, ৩৩৮ এজেন্সির তালিকা প্রকাশশেখ হাসিনার দুর্নীতি মামলায় দ্রুত অগ্রগতির আশা দুদকেরসাভারে মাদকবিরোধী অভিযানে খুচরা কারবারি গ্রেপ্তার, অধরা গডফাদাররাপরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীরসরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতসারের ডিলার নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ গোলাম পরওয়ারেরবাংলাদেশকে কঠোর মুদ্রানীতি, আর্থিক খাতের সংস্কার ও বিশ্বাসযোগ্য নীতি বাস্তবায়নের তাগিদ দিল আইএমএফপ্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আলবেনিয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভআইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলনস্থলের কাছে বিক্ষোভ পুলিশের বাধাইসরায়েলের আকাশসীমায় ৩১ দেশের বিমানকর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞাপাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ২৮হরমুজে হামলার মধ্যেও কমল তেলের দামক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর সৌদিতে মার্কিন কর্মীদের ভ্রমণে বিধিনিষেধব্রাজিলিয়ান তরুণ পাপেকে নিতে বায়ার্নসহ ইউরোপের ক্লাবগুলোর কাড়াকাড়িআমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশসাজেকে অনির্দিষ্টকালের অবরোধে বিপাকে ৩০ হাজার মানুষজয়পুরহাটে ৯২.৫৪ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ৫৫ বছরের ব্যক্তিশিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করতে চায় সরকার: পানিসম্পদমন্ত্রীসাজেকে ছয় দিনের জন্য সড়ক অবরোধ স্থগিতপ্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ মামলায় ৩ জনের রিমান্ডদুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ

ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২৯, ২০২৬ ০২:৪১ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে নিয়ে সংসদে দেয়া বক্তব্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

শনিবার (২৯ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এ দুঃখ প্রকাশ করেন।

হাসনাত বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহিতা চেয়ে সংসদে দেয়া বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে। এ কারণে তিনি দুঃখিত।

তিনি দাবি করেন, ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা ও সিনেমা নিষিদ্ধের মতো—স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের মাধ্যমে মন্ত্রণালয়ের ব্যর্থতার দায় সেখানকার মানুষের ওপর চাপানো হয়েছে এবং আলেম-ওলামাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

কনসার্ট বন্ধের ঘটনা প্রসঙ্গে হাসনাত বলেন, গভীর রাতে উচ্চ শব্দে মাদরাসার পরীক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটায় শিক্ষার্থীরা শুধু শব্দ কমানোর অনুরোধ করেছিলেন। এ নিয়ে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে কথা-কাটাকাটি হয় এবং পুলিশের লাঠিপেটায় কয়েকজন শিক্ষার্থী আহত হন বলে দাবি করেন তিনি।

নৌকাবাইচের স্থান উল্লেখের ক্ষেত্রেও নিজের তথ্যগত ভুল স্বীকার করেন হাসনাত। তিনি বলেন, সিলেটের জায়গায় ভুল করে ব্রাহ্মণবাড়িয়া বলে ফেলেছিলেন। এ ভুলের কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন।

হাসনাত বলেন, বাংলাদেশে মসজিদ, মন্দির, সঙ্গীত, ওয়াজ, মাজার, কনসার্ট, মাহফিল, রথযাত্রা ও সিনেমা উৎসব—সবই থাকবে। সরকারের দায়িত্ব হলো, কেউ যেন অন্যের অধিকার ক্ষুণ্ন করতে না পারে, তা নিশ্চিত করা।

জুলাইয়ের আদর্শের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ধর্ম-বর্ণ-শ্রেণি নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করে একটি সর্বজনীন ও বৈচিত্র্যপূর্ণ বাংলাদেশ গড়ার চেষ্টা অব্যাহত থাকবে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।