বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
দীর্ঘ অপেক্ষার অবসান ৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১ হাজার ৭০২ জনউত্তরায় বকেয়া বেতন ও মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধআইএমএফের কিছু পর্যবেক্ষণ আছে, তবে আলোচনা ফলপ্রসূ হয়েছে: অর্থমন্ত্রীমালয়ে‌শিয়ার কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের, ৩৩৮ এজেন্সির তালিকা প্রকাশশেখ হাসিনার দুর্নীতি মামলায় দ্রুত অগ্রগতির আশা দুদকেরসাভারে মাদকবিরোধী অভিযানে খুচরা কারবারি গ্রেপ্তার, অধরা গডফাদাররাপরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীরসরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতসারের ডিলার নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ গোলাম পরওয়ারেরবাংলাদেশকে কঠোর মুদ্রানীতি, আর্থিক খাতের সংস্কার ও বিশ্বাসযোগ্য নীতি বাস্তবায়নের তাগিদ দিল আইএমএফপ্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আলবেনিয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভআইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলনস্থলের কাছে বিক্ষোভ পুলিশের বাধাইসরায়েলের আকাশসীমায় ৩১ দেশের বিমানকর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞাপাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ২৮হরমুজে হামলার মধ্যেও কমল তেলের দামক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর সৌদিতে মার্কিন কর্মীদের ভ্রমণে বিধিনিষেধব্রাজিলিয়ান তরুণ পাপেকে নিতে বায়ার্নসহ ইউরোপের ক্লাবগুলোর কাড়াকাড়িআমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশসাজেকে অনির্দিষ্টকালের অবরোধে বিপাকে ৩০ হাজার মানুষজয়পুরহাটে ৯২.৫৪ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ৫৫ বছরের ব্যক্তিশিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করতে চায় সরকার: পানিসম্পদমন্ত্রীসাজেকে ছয় দিনের জন্য সড়ক অবরোধ স্থগিতপ্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ মামলায় ৩ জনের রিমান্ডদুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের কারাদণ্ড

মক্কা প্রতিরক্ষা চুক্তির প্রথম বৈঠক তুরস্কে

মক্কা প্রতিরক্ষা চুক্তির প্রথম বৈঠক তুরস্কে
মক্কা প্রতিরক্ষা চুক্তির প্রথম বৈঠক তুরস্কে
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ৩১, ২০২৬ ১০:৫৮ পূর্বাহ্ন

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় প্রথমবারের মতো কমিটির বৈঠকে বসতে যাচ্ছেন সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তা। বৈঠকটি তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবে।

বৈঠকে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী এবং সামরিক বাহিনীর প্রধানরা অংশ নেবেন। আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি, প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি ও সামরিক সমন্বয় জোরদার নিয়ে আলোচনা হবে।

এ ছাড়া প্রতিরক্ষা শিল্পে যৌথ উৎপাদন, গবেষণা ও উন্নয়ন এবং সন্ত্রাসবিরোধী সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি কমিটির সচিবালয়, প্রয়োজনীয় কাঠামো ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে।

গত ৭ আগস্ট মক্কায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করেন।

চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর হামলাকে সব পক্ষের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।