শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ

জাসদ কার্যালয়ে পুলিশের অভিযান, আটক বিপুলসংখ্যক আ. লীগ নেতাকর্মী

জাসদ কার্যালয়ে পুলিশের অভিযান, আটক বিপুলসংখ্যক আ. লীগ নেতাকর্মী
জাসদ কার্যালয়ে পুলিশের অভিযান, আটক বিপুলসংখ্যক আ. লীগ নেতাকর্মী
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ২৬, ২০২৬ ০৩:৪৯ অপরাহ্ন

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাসদের প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে বিপুলসংখ্যক আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান চালানো হয়।

পুলিশের দাবি, আটক ব্যক্তিরা জাসদ কার্যালয়ে গোপন বৈঠক করছিলেন। এদিকে একই সময়ে ধানমন্ডির ২৭ নম্বর সড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

ধানমন্ডি ও মোহাম্মদপুর থানা পুলিশ এ ঘটনায় চারজনকে আটক করেছে। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।