কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলায় আটক কৃষক লীগ নেতাকে ছাড়াতে থানায় তদবির ও পুলিশকে চাপ দেয়ার অভিযোগে জামায়াত-বিএনপির ৮ নেতাকর্মীকে আটক করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত দুইটার দিকে মিরপুর থানায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাত সাড়ে ১২টার দিকে চিথলিয়া এলাকায় অভিযান চালিয়ে ৪ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজকে নাশকতা মামলায় আটক করা হয়। পরে তাকে থানায় নেয়া হলে রাত দুইটার দিকে চিথলিয়া ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির সিরাজুল ইসলামের নেতৃত্বে কয়েকজন সেখানে আসেন।
তারা হাফিজুরকে ছেড়ে দেয়ার জন্য তদবির করেন এবং পুলিশকে চাপ দিতে থাকেন। নিষেধ করার পরও তারা তদবির অব্যাহত রাখলে আটজনকে আটক করা হয় বলে জানান মিরপুর থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম।
আটকরা হলেন জামায়াতের ওয়ার্ড আমির সিরাজুল ইসলাম, জামায়াত সমর্থক মারুফ, বাশার, মফিজুল প্রামাণিক, জাহাঙ্গীর হোসেন ও বাদল প্রামাণিক এবং বিএনপি নেতা মেহেরুল ইসলাম ও সমর্থক শহীদুল ইসলাম।
পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে মুচলেকা নেয়ার পর আটক ব্যক্তিদের উভয় দলের নেতাদের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।