
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন অটোরিকশার চালক মোন্নাফ এবং যাত্রী চন্দন।
বুধবার (২৫ নভেম্বর) উল্লাপাড়ার নবগ্রাম ওভারব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে। একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
নিহত মোন্নাফ ও চন্দন উল্লাপাড়া পৌর শহরের ঘোষঘাতী গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে সড়কে যানবাহন চলাচল এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
সোহেল রানা, সিরাজগঞ্জ।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।