বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: এখন পর্যন্ত গ্রেপ্তার ৬উপযুক্ত সময়েই তারেক রহমানের ভারত সফর হবে: ভারতীয় হাইকমিশনারপ্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিতবোয়িংয়ের পর এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনবে সরকারআবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে ১ কোটি টাকা দেয়ার ঘোষণা প্রতিমন্ত্রীরসব পক্ষের সঙ্গে আলোচনা করেই সংবিধান সংশোধন হবে: স্বরাষ্ট্রমন্ত্রীদুর্গাপূজার ছুটি বাড়ল একদিন, টানা পাঁচ দিন ছুটিনাশকতাকারীদের আইনি ও রাজনৈতিকভাবে মোকাবেলার ঘোষণা গয়েশ্বরেরমমতার ঘনিষ্ঠ ইন্দ্রনীলের বিরুদ্ধে ৬০ কোটি রুপির দুর্নীতির অভিযোগইউরেনিয়ামবাহী বাংলাদেশি বিমানকে অনুমতি না দেয়া ‘রাজনৈতিক নয়’: পাকিস্তানমার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে আন্তর্জাতিক রুটে ইরানের ফ্লাইটদাতাদের অর্থায়ন কমায় ঝুঁকিতে ৮৩ লাখ শরণার্থী: ইউএনএইচসিআরনাইজেরিয়ার জঙ্গলে একসঙ্গে ২৮ জনের কঙ্কাল উদ্ধারটানা দুই দিন বাড়ল তেলের দাম, ব্যারেল ১০৬ ডলারের কাছাকাছিরাখাইনে বাজারে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলা, নিহত ৩৩ইরানকে নিষেধাজ্ঞা ছাড়ের প্রস্তাবের খবর অস্বীকার ট্রাম্পেরব্রিটিশ বিমানঘাঁটির কাছে গ্রেপ্তার ৫ জন জামিনে মুক্তবগুড়ায় অজ্ঞাত মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তের পর হস্তান্তরপাবনা থেকে কুড়িগ্রাম, সীমান্তে যাওয়ার পথে ৩ কিশোরী উদ্ধারমাদকের টাকার বিরোধে অটোরিকশাচালক খুন, গ্রেপ্তার ৩বগুড়া ডিবির অভিযানে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সহ গ্রেপ্তার ৪পুঠিয়ায় মাদক ও অনলাইন জুয়াবিরোধী অভিযানে কারাদণ্ড জনের ৩ফার্মেসি মালিকদের সিন্ডিকেটের কবলে বেড়া-সাথিয়ার রোগীরাশাহজাদপুরে মাদক নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান উপজেলা নির্বাহী কর্মকর্তারবিএনপির বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ-যুবলীগের স্লোগানপাঁচবিবিতে স্কুলছাত্রী ধর্ষণ, আসামির যাবজ্জীবন কারাদণ্ডশেরপুরে স্কাউটিং বিষয়ক ৪৪৮তম ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৯০ দলকে পেছনে ফেলে লিগ্যাল টেক হ্যাকাথনে কুবির JusticeLab দ্বিতীয়

১৯০ দলকে পেছনে ফেলে লিগ্যাল টেক হ্যাকাথনে কুবির JusticeLab দ্বিতীয়
১৯০ দলকে পেছনে ফেলে লিগ্যাল টেক হ্যাকাথনে কুবির JusticeLab দ্বিতীয়
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ২৯, ২০২৬ ০১:৪৫ অপরাহ্ন

বাংলাদেশের ১৯০টির বেশি দলকে পেছনে ফেলে লিগ্যাল টেক হ্যাকাথন ২০২৬-এর জাতীয় পর্যায়ে প্রথম রানার-আপ হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগীয় দল CoU JusticeLab।

প্রতিযোগিতার প্রথম ধাপে সেরা ১০ ফাইনালিস্টের তালিকায় জায়গা করে নিয়ে দলটি প্রথম স্থান অর্জন করে। পরে গ্র্যান্ড ফিনালেতে প্রথম রানার-আপ হয়ে জাতীয় পর্যায়ে দ্বিতীয় হওয়ার সাফল্য পায়।

লিগ্যাল টেক হ্যাকাথন ২০২৬ আইন, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও উদ্ভাবনী চিন্তার সমন্বয়ে আইনি সহায়তা সেবা আরও সহজলভ্য, অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর করার লক্ষ্যে আয়োজিত হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রতিযোগিতার ক্যাম্পাস পর্ব চলে ৩ থেকে ১২ সেপ্টেম্বর।

CoU JusticeLab দলে ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের সাখাওয়াত হোসেন ও সারওয়ার ইসলাম, আইন বিভাগের হাসিন ইশরাক মিরাজ ও কানিজ ফাতেমা রিমি এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শামীম হাসাব।

দলের সদস্য কানিজ ফাতেমা রিমি বলেন, প্রায় ২০০ দলের অংশগ্রহণের এ প্রতিযোগিতায় প্রথম রাউন্ডে সেরা ১০-এর মধ্যে প্রথম হওয়া এবং গ্র্যান্ড ফিনালেতে প্রথম রানার-আপ হতে পারা তাদের জন্য গর্বের। কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থানে নিয়ে আসতে পেরে তারা আনন্দিত।

কুবিতে ক্যাম্পাস পর্যায়ের কার্যক্রমের আয়োজন ও সমন্বয় করেন ক্যাম্পাস অ্যাম্বাসেডর মো. এনায়েত হোসেন। স্বেচ্ছাসেবক হিসেবে সহযোগিতা করেন মহিউদ্দিন।

কুবি প্রতিনিধি 

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।