শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
নিখোঁজের একদিন পর মিলল কুবি শিক্ষকের ছেলের মরদেহমানবপাচার ও চোরাচালান রোধে নতুন আইনের কার্যকর প্রয়োগের তাগিদসব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে এবার অভিন্ন সিলেবাস, প্রধানমন্ত্রীর নির্দেশদেশে প্রথমবার ইমোশনাল ডোনারের কিডনি প্রতিস্থাপনযশোর জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে রিয়ন-শাহরিয়ারআশ্রয়ণ প্রকল্পের ঘর টেকসই নয়, বেশিরভাগে মানুষ থাকে না: ত্রাণমন্ত্রীনিজের বাসভবন থেকেই সৌরবিদ্যুতের উদ্যোগ শুরু প্রধানমন্ত্রীরহতাশ হয়ে মাথা গরম করবেন না, দাবি মেনে নিন: জামায়াত আমিরসরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারিইরান-রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বাড়িয়ে নতুন আইনে ট্রাম্পের সইপাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১হুতিদের ঘাঁটিতে সৌদির টানা হামলা, ২৪ ঘণ্টায় ২৬ আঘাতভারতকে ১০০ শতাংশ শুল্কের হুমকি, নতুন আইনে সই ট্রাম্পেরজন্মদিনে স্মরণ: পর্দা ছাড়িয়ে হৃদয়ে আজও সালমান শাহতিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ উদ্বোধন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে গ্যাসনিরাপদ খাবার নিশ্চিতে জয়পুরহাটে মোবাইল ফুড ল্যাবের অভিযান

ভিডিও প্রকাশ করেও সমালোচনা পিছু ছাড়ছে না ভূমি পেডনেকরের

ভিডিও প্রকাশ করেও সমালোচনা পিছু ছাড়ছে না ভূমি পেডনেকরের
ভিডিও প্রকাশ করেও সমালোচনা পিছু ছাড়ছে না ভূমি পেডনেকরের
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৩, ২০২৬ ০৪:১০ অপরাহ্ন

বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন। সম্প্রতি এক নারী বিক্ষোভকারী ও তার পরিবারের প্রতি ধর্ষণ এবং প্রাণনাশের হুমকির নিন্দা জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। তবে ভিডিওটি প্রকাশের পরও বিতর্ক থামেনি, বরং নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ভিডিও বার্তায় ভূমি বলেন, ভাইরাল হওয়া এক নারী বিক্ষোভকারীর সাক্ষাৎকার দেখে তিনি মর্মাহত হয়েছেন। ওই তরুণী ও তার মাকে ধর্ষণ এবং প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন, মতের অমিল থাকতেই পারে, কিন্তু সে কারণে কাউকে ভয় দেখানো, অপমান করা বা সহিংসতার হুমকি দেয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ভূমি আরও বলেন, একজন নারী ও জনপরিচিত ব্যক্তি হিসেবে তিনিও অনলাইন ট্রোলিং এবং হয়রানির শিকার হয়েছেন। এসব ঘটনার দীর্ঘমেয়াদি প্রভাব একজন মানুষের মানসিক স্বাস্থ্যের ওপর পড়তে পারে বলেও মন্তব্য করেন তিনি। ভিডিওর শেষে তিনি সবাইকে ভিন্নমতকে সম্মান জানিয়ে শালীন ও শান্তিপূর্ণ ভাষায় মত প্রকাশের আহ্বান জানান।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমের একাংশের দাবি, সাম্প্রতিক সমালোচনার চাপ সামলাতেই এই ভিডিও প্রকাশ করেছেন অভিনেত্রী। তাদের মতে, এটি মূলত নিজের ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা।

এর আগে বিক্ষোভকারীদের প্রতিবাদের ভাষা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ভূমি পেডনেকর। তিনি বলেছিলেন, ভিন্নমত প্রকাশের ক্ষেত্রেও শালীনতা বজায় রাখা উচিত। সেই মন্তব্যের পর থেকেই তাকে নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। নতুন ভিডিও প্রকাশের পরও সেই বিতর্ক থামেনি এবং বিষয়টি নিয়ে নেটদুনিয়ায় আলোচনা অব্যাহত রয়েছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।