তরুণ উদ্যোক্তা ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ব্যবসায়িক ও উদ্যোক্তা দক্ষতা উন্নয়নে খুলনায় ‘এমপাওয়ারপ্রেনার–২০২৬’ শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জেসিআই ঢাকা নর্থ, স্টার্টআপ গ্রাইন্ড খুলনা ও BePro Training and Consultancy যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
NSDA অনুমোদিত এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের Business Model Canvas, আর্থিক পরিকল্পনা, বাজার বিশ্লেষণ, ডিজিটাল মার্কেটিং ও উদ্যোক্তা নেতৃত্ব বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ দেয়া হয়।
জেসিআই ঢাকা নর্থের লোকাল প্রেসিডেন্ট শফিউদ্দিন আলা রাজু বলেন, তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার পাশাপাশি ব্যবসায়িক দক্ষতা ও নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Recognition of Prior Learning (RPL) কাঠামোর আওতায় আয়োজিত কর্মসূচির শেষে NSDA Level-4 Competency Assessment অনুষ্ঠিত হয়। এতে ১২ জন অংশগ্রহণকারীর মধ্যে ৯ জন নির্ধারিত দক্ষতার মানদণ্ড সফলভাবে পূরণ করেন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।