ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের অবৈধ অর্থ ও সম্পদের তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ ঘটনায় ফয়সাল, তার স্ত্রী শাহেদা পারভিন সামিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে অর্থপাচারের মামলা করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সিআইডির আর্থিক অপরাধ ইউনিটের পক্ষ থেকে আদাবর থানায় মামলাটি করা হয়। তদন্তে ফয়সালের দুবাইয়ে সম্ভাব্য অবৈধ বিনিয়োগ ও অর্থপাচারের তথ্যও খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশে ফয়সাল, তার স্ত্রী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে থাকা ৫৩টি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এর মধ্যে একটি হিসাবে ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে দুই মাসে ৩ কোটি ৫২ লাখ টাকার লেনদেনের তথ্য পেয়েছে সিআইডি। একই বছর ফয়সাল তার স্ত্রীর নামে ৬৫ লাখ টাকার একটি এফডিআর করেন।
সিআইডির নথি অনুযায়ী, ফয়সালের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে সরকারি প্রকল্পের জাল দরপত্র দেখিয়ে ৫৭ লাখ ২৫ হাজার টাকা নেয়ার অভিযোগও তদন্তে এসেছে। বিদেশে অর্থ স্থানান্তর ও বিনিয়োগের বিষয়েও তদন্ত চলছে।
হাদি হত্যা মামলায় প্রধান আসামি হওয়ার পর থেকে ফয়সাল পলাতক। বর্তমানে তিনি ভারতে পুলিশের হেফাজতে আছেন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।