শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
English

প্রথমবারের মতো পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের আরেকটি চালান

প্রথমবারের মতো পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের আরেকটি চালান
সর্বশেষ উপলব্ধ: নভেম্বর ০৬, ২০২৬ ০৫:৫৫ অপরাহ্ন

পদ্মা সেতুর ওপর ইউরেনিয়াম বহনকারী গাড়ি কঠোর নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের আরেকটি চালান। প্রথমবারের মতো সম্পূর্ণ বিকল্প পথে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু, ফরিদপুর, রাজবাড়ী ও কুষ্টিয়া হয়ে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি রূপপুরে পৌঁছায়।

 ৬ নভেম্বর (শুক্রবার) সকাল সাড়ে ৭টায় সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পারমাণবিক জ্বালানিবাহী লরী তিনটি প্রকল্প এলাকার পৌঁছেছে।

এবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও বঙ্গবন্ধু সেতুর প্রচলিত রুট ব্যবহার না করে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু, ফরিদপুরের ভাঙ্গা, রাজবাড়ী, কুষ্টিয়া ও পাকশীর লালন শাহ সেতু হয়ে রূপপুর প্রকল্পে পৌঁছায় গাড়িবহর। এর আগে ইউরেনিয়াম পরিবহনে এই বিকল্প রুট ব্যবহার করা হয়নি।

ঢাকা থেকে ঈশ্বরদী পুরো সড়কজুড়ে বহরের নিরাপত্তা নিশ্চিত করা হয়। সেনাবাহিনীর পাশাপাশি সঙ্গে ছিল পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।

এ নিয়ে প্রকল্পের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ইউরেনিয়ামের একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য চারটিসহ মোট পাঁচটি চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। এর আগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়াম পরিবহনকারী গাড়িবহর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, বঙ্গবন্ধু সেতু, নাটোরের বনপাড়া ও পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া হয়ে প্রকল্প এলাকায় পৌঁছাতো।

এ বিষয়ে রূপপুর প্রকল্পের সাইট ইনচার্জ কে. বি. এম. রুহুল কুদ্দুস মুঠোফোনে জানান, গাজীপুরে পোশাক শ্রমিকদের চলমান আন্দোলন ও সম্ভাব্য সংঘাত এড়াতে নিরাপত্তাজনিত কারণে প্রথমবারের মতো বিকল্প পথে পারমাণবিক জ্বালানি প্রকল্পে নিয়ে আসা হয়েছে।

প্রকল্প কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জনা গেছে এরই মধ্যে প্রথম ইউনিটে ‘পাওয়ার স্টার্টআপ স্টেজ-সি’ কার্যক্রম শুরু হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে পরীক্ষা মূলক ভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার লক্ষ্য রয়েছে।

নজরুল ইসলাম বাঁধন, পাবনা জেলা প্রতিনিধি।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।


বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির ৭ দিনের কর্মসূচি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় ৫১ মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশএনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিনপ্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ-চীনের অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতায় সমঝোতা স্মারক স্বাক্ষরকপ-৩১ সম্মেলনে যোগ দিতে ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রীআন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদোইসরায়েলে সরকার গঠনের সমীকরণে নাটকীয় মোড়, সমর্থন কমছে নেতানিয়াহুরদু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ: প্রধানমন্ত্রীলংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: প্রতিমন্ত্রীপ্রধানমন্ত্রীর মেয়াদ শেষের আগে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ছাড় নয়: ডিএনসিসি প্রশাসকসংসদ অধিবেশন ঘিরে শেরেবাংলা নগরে সভা-সমাবেশ নিষিদ্ধপাবনায় এসআরবি'র অভিযানে ১০৩ আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার২০৩০ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য সরকারেরঢাকার পাঁচ হাসপাতালে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা চালু হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রীচীন-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রীএআই যুগে তরুণদের প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতিরপাঁচ শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েনআত্মসমর্পণের পর ৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমণিজয়পুরহাটে বাসচাপায় কিশোর নিহত, আহত ২; বাসে আগুননিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ, আহত ১চীন-বাংলাদেশ সম্পর্ক জোরদারে তিন প্রস্তাব গোলাম পরওয়ারেরসৌদি আরবে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার সতর্কতা, ঝুঁকিতে মক্কাসহ বিভিন্ন এলাকাবিপ্লব ও সংহতি দিবসে ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা করবে বিএনপিশ্রমিক বিক্ষোভে ষড়যন্ত্রের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীরআজ সংবিধান গ্রহণের ৫৪ বছর পূর্ণপরীক্ষার ফল নিয়ে হতাশা, ঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যুইকবাল সোবহানকে ডিবি হেফাজতে নেয়ার কারণ জানাল পুলিশপরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানানারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবিরোবোটিক সার্জারিতে উচ্চতর প্রশিক্ষণ সম্পন্ন, অধ্যাপক ডা. রফিকূল ইসলামকে সনদ প্রদানহরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে সহযোগিতার আশ্বাস ইরানের২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যুতাহসিফ হত্যা মামলায় দিশার আরও সাত দিনের রিমান্ড আবেদনমার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্পবাংলাদেশ-দক্ষিণ কোরিয়া অর্থনৈতিক সম্পর্কে নতুন অধ্যায় , গুরুত্ব পাবে বিনিয়োগ ও এআইযুক্তরাষ্ট্রের নির্বাচনের প্রভাব, ছয় সপ্তাহের সর্বনিম্নে বিটকয়েনমিরপুরের সড়কে শ্রমিক নেই, নিরাপত্তায় ১০ হাজার পুলিশডিসেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামোজ্যাক স্প্যারো হয়ে ফিরতে পারেন জনি ডেপ৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১১ ডিসেম্বরদেশের তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাসআমির হামজার প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে সাবেক ছাত্রদল নেতার আবেদনযুক্তরাষ্ট্রে ফের জয়ী দুই মুসলিম নারী কংগ্রেস সদস্যজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীররিপাবলিকানদের ৩৮ বছরের ‘দুর্গ’ ভাঙলেন ডেমোক্র্যাট টালারিকোশেরপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, ১ লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগপ্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিস বলার পর দায়িত্ব হারালেন ডিটিসিএ কর্মকর্তাপ্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হারাচ্ছে রিপাবলিকানরা, এগিয়ে ডেমোক্র্যাটরাদ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীরপাবনার সাঁথিয়ায় গৃহবধূকে গলা টিপে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার