জয়পুরহাট সার্কিট হাউস মাঠে নবনির্মিত ‘মুক্তমঞ্চের’ শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুক্তমঞ্চের উদ্বোধন করেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, এমপি।
জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়ার পরিকল্পনায় এবং জেলা পরিষদের প্রশাসক মো. মাসুদ রানা প্রধানের সহযোগিতায় জেলা পরিষদ, জয়পুরহাটের বাস্তবায়নে মুক্তমঞ্চটি নির্মাণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক মো. মাসুদ রানা প্রধান বলেন, জনগণের সাংস্কৃতিক বিকাশ, বিনোদন এবং বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রীয় অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে এই মুক্তমঞ্চ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জয়পুরহাটবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা আজ বাস্তবায়িত হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় জেলাকে আরও সুন্দর ও আধুনিক হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।
নবনির্মিত এই মুক্তমঞ্চ জয়পুরহাটের সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাষ্ট্রীয় অনুষ্ঠান আয়োজনের নতুন সুযোগ সৃষ্টি করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
আবাবিল হাকিম, জয়পুরহাট জেলা প্রতিনিধি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।