সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
আইফোনের লোভে অপ্রতিমকে হত্যা: পুলিশহাম উপসর্গে একদিনে ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ২৩৬জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রীবঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা-ট্রলারকে গভীরে না যাওয়ার নির্দেশসংবিধান সংশোধন নিয়ে মতবিনিময় আজ, থাকছে না জামায়াত-এনসিপিবিশ্বজয়ী হাফেজদের দেয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রীসংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে বিশেষ কমিটির সভা থেকে ওয়াকআউটএসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫অপ্রতিম হত্যার বিচার দ্রুত সম্পন্নের আশা স্বরাষ্ট্রমন্ত্রীরচলতি অর্থবছরে রেমিট্যান্স বেড়েছে ১৩ দশমিক ৮ শতাংশসিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলকমস্কোতে একসঙ্গে ১,৬০০ ড্রোন, নজিরবিহীন হামলায় নিহত ২পিটিআইয়ের পদযাত্রার আগে লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তারইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে: থাইল্যান্ডের বিআরএনবোরকা-হিজাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থী সীমিত করতে চায় ইতালিপারমাণবিক পরীক্ষার পর উত্তর কোরিয়ায় ১ হাজার ৩৯৯ ভূমিকম্পমেসিকে বার্সায় ফেরাতে জাভির চেষ্টা, কেন হয়নি জানালেন নিজেইচার দফা দাবি জানিয়ে দুই ঘণ্টা পর মহাসড়ক অবরোধ প্রত্যাহারনিহত নারায়ণ কোচের পরিবারের পাশে ফাউন্ডেশন, দেয়া হলো গাভীসাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারকোরআন হাতে ৬২ শিক্ষার্থী, বীরগঞ্জে ব্যতিক্রমী আয়োজনদিনাজপুরে ফুলবাড়ীতে ভোরের ফুটবলের উদ্যোগে ২০০ তালবীজ রোপণকুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্নজয়পুরহাটে কাবাডিতে সদর থানার দ্বিমুকুট, নারী-পুরুষ দুই বিভাগেই চ্যাম্পিয়নপাবনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুশ্রীবরদীতে পাচারের সময় ২৫ বস্তা সরকারি সার জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানাদুর্গাপূজা ঘিরে সিরাজগঞ্জে পুলিশ-পূজা উদযাপন পরিষদের মতবিনিময়পাবনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানসবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত অপ্রতিমচট্টগ্রামে ককটেল বিস্ফোরণের ভিডিও ভাইরাল, পুলিশ বলছে ‘গুজব’নিখোঁজের পর ভারত সীমান্তে মিলল বাংলাদেশি কিশোরের মরদেহপাবনায় নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদলের মশাল মিছিলঅপ্রতিম হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধলংমার্চ নিয়ে ফেসবুক পোস্ট, জিএমপির কর্মকর্তা প্রত্যাহারযে ৩ অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ বছরের কারাদণ্ড ইনুর

৫২ বছরে পা রেখে যে উপলব্ধির কথা জানালেন কাজল

৫২ বছরে পা রেখে যে উপলব্ধির কথা জানালেন কাজল
৫২ বছরে পা রেখে যে উপলব্ধির কথা জানালেন কাজল
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৬, ২০২৬ ১১:২৭ পূর্বাহ্ন

তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডে সফল ক্যারিয়ার গড়া অভিনেত্রী কাজল জীবনের ৫২তম বছরে পা রেখেছেন। জন্মদিন উপলক্ষে এক সাক্ষাৎকারে তিনি ফিরে দেখেছেন নিজের দীর্ঘ অভিনয়জীবন। পাশাপাশি ভারতীয় সিনেমায় নারীচরিত্রের পরিবর্তন এবং একজন শিল্পী হিসেবে নিজের উপলব্ধির কথাও তুলে ধরেছেন।

কাজলের মতে, সময়ের সঙ্গে ভারতীয় সিনেমায় নারীদের অবস্থান আমূল বদলে গেছে। আগে নারীচরিত্র অনেক ক্ষেত্রেই নায়কের গল্পকে এগিয়ে নেয়ার অংশ ছিল। এখন সেই ধারা বদলেছে। বর্তমানে নারীরাই গল্পের কেন্দ্রবিন্দু হয়ে উঠছেন এবং দর্শকরাও এমন গল্পই বেশি গ্রহণ করছেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন নারীরা শুধু সাইড প্লট নন। তারা নিজেরাই গল্পের মূল চালিকাশক্তি। দর্শকরাও এমন গল্প দেখতে চাইছেন, যেখানে নারীরা শক্তিশালী চরিত্রে উঠে আসেন।

অভিনেত্রীর বিশ্বাস, এই পরিবর্তনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে সমাজের বদলে যাওয়া দৃষ্টিভঙ্গি। দর্শকদের রুচির পরিবর্তনের ফলে নির্মাতারাও এখন নারীপ্রধান গল্প এবং ভিন্নধর্মী চরিত্র নিয়ে কাজ করতে আরও আত্মবিশ্বাসী হচ্ছেন।

নিজের অভিনয়জীবনের অভিজ্ঞতা তুলে ধরে কাজল বলেন, সময়ের সঙ্গে তিনিও অনেক পরিণত হয়েছেন। এখন আর শুধু অভিনয়ের জন্য কাজ করেন না; বরং এমন গল্প ও চরিত্র বেছে নেন, যা তাকে নতুন কিছু শেখায় এবং অভিনয়ে নতুন চ্যালেঞ্জ গ্রহণের সুযোগ করে দেয়।

জন্মদিন উদযাপন নিয়েও নিজের পছন্দের কথা জানিয়েছেন এই অভিনেত্রী। জাঁকজমকপূর্ণ আয়োজনের চেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে ছোট পরিসরে সময় কাটাতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। স্বামী অজয় দেবগন, সন্তান এবং ঘনিষ্ঠজনদের সঙ্গেই বিশেষ দিনটি উদযাপন করতে ভালোবাসেন কাজল।

উল্লেখ্য, প্রেক্ষাগৃহের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও নিয়মিত কাজ করছেন কাজল। ভিন্নধর্মী গল্প ও বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি এখনও দর্শকদের মুগ্ধ করে চলেছেন।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।