সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
আইফোনের লোভে অপ্রতিমকে হত্যা: পুলিশহাম উপসর্গে একদিনে ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ২৩৬জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রীবঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা-ট্রলারকে গভীরে না যাওয়ার নির্দেশসংবিধান সংশোধন নিয়ে মতবিনিময় আজ, থাকছে না জামায়াত-এনসিপিবিশ্বজয়ী হাফেজদের দেয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রীসংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে বিশেষ কমিটির সভা থেকে ওয়াকআউটএসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫অপ্রতিম হত্যার বিচার দ্রুত সম্পন্নের আশা স্বরাষ্ট্রমন্ত্রীরচলতি অর্থবছরে রেমিট্যান্স বেড়েছে ১৩ দশমিক ৮ শতাংশসিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলকমস্কোতে একসঙ্গে ১,৬০০ ড্রোন, নজিরবিহীন হামলায় নিহত ২পিটিআইয়ের পদযাত্রার আগে লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তারইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে: থাইল্যান্ডের বিআরএনবোরকা-হিজাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থী সীমিত করতে চায় ইতালিপারমাণবিক পরীক্ষার পর উত্তর কোরিয়ায় ১ হাজার ৩৯৯ ভূমিকম্পমেসিকে বার্সায় ফেরাতে জাভির চেষ্টা, কেন হয়নি জানালেন নিজেইচার দফা দাবি জানিয়ে দুই ঘণ্টা পর মহাসড়ক অবরোধ প্রত্যাহারনিহত নারায়ণ কোচের পরিবারের পাশে ফাউন্ডেশন, দেয়া হলো গাভীসাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারকোরআন হাতে ৬২ শিক্ষার্থী, বীরগঞ্জে ব্যতিক্রমী আয়োজনদিনাজপুরে ফুলবাড়ীতে ভোরের ফুটবলের উদ্যোগে ২০০ তালবীজ রোপণকুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্নজয়পুরহাটে কাবাডিতে সদর থানার দ্বিমুকুট, নারী-পুরুষ দুই বিভাগেই চ্যাম্পিয়নপাবনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুশ্রীবরদীতে পাচারের সময় ২৫ বস্তা সরকারি সার জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানাদুর্গাপূজা ঘিরে সিরাজগঞ্জে পুলিশ-পূজা উদযাপন পরিষদের মতবিনিময়পাবনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানসবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত অপ্রতিমচট্টগ্রামে ককটেল বিস্ফোরণের ভিডিও ভাইরাল, পুলিশ বলছে ‘গুজব’নিখোঁজের পর ভারত সীমান্তে মিলল বাংলাদেশি কিশোরের মরদেহপাবনায় নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদলের মশাল মিছিলঅপ্রতিম হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধলংমার্চ নিয়ে ফেসবুক পোস্ট, জিএমপির কর্মকর্তা প্রত্যাহারযে ৩ অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ বছরের কারাদণ্ড ইনুর

‘আওয়ারাপান টু’ ট্রেলারে প্রতিশোধের আগুনে নতুন ইমরান হাশমি

‘আওয়ারাপান টু’ ট্রেলারে প্রতিশোধের আগুনে নতুন ইমরান হাশমি
‘আওয়ারাপান টু’ ট্রেলারে প্রতিশোধের আগুনে নতুন ইমরান হাশমি
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৬, ২০২৬ ০৮:৪৮ অপরাহ্ন

১৯ বছর পর আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় রোম্যান্টিক-অ্যাকশন সিনেমাআওয়ারাপান’-এর জগত। বৃহস্পতিবার প্রকাশ হয়েছে ইমরান হাশমি অভিনীতআওয়ারাপান টু’-এর ট্রেলার। ট্রেলারে দেখা গেছে, আগের চরিত্র শিবাম পণ্ডিতকে এবার আরও অন্ধকার, কঠোর প্রতিশোধপরায়ণ রূপে হাজির করা হয়েছে।

এক মিনিট ২৫ সেকেন্ডের ট্রেলারটি শুরু হয় অন্ধকার বৃষ্টিভেজা এক রাতের দৃশ্য দিয়ে। সেখানে দেখা যায়, রক্তাক্ত অবস্থায় দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে ইমরান হাশমিকে। ঠিক তখনই রহস্যময় চরিত্রে গাড়ি থেকে নামেন বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি।

ঝুলন্ত ইমরানকে উদ্দেশ করে শাবানা আজমির সংলাপ, “কী সুন্দর চেহারা। তোমার কি মৃত্যুর সঙ্গে দেখা করার শখ আছে?” জবাবে ইমরান বলেন, “মৃত্যুর সঙ্গে আমার পুরোনো সম্পর্ক। একটি ঋণ আছে, যা আমাকে শোধ করতে হবে।

এরপরই শুরু হয় তীব্র গতির অ্যাকশন দৃশ্য। প্রথম সিনেমার জনপ্রিয় গানতেরা মেরা রিশতা’-এর আবহে ট্রেলারে উঠে আসে শিবামের প্রতিশোধের গল্প।

ট্রেলারে দেখা যায়, নিজের অতীত হারানো ভালোবাসার স্মৃতিতে তাড়িত শিবাম পণ্ডিত প্রতিশোধের পথে এগিয়ে যাচ্ছেন। কখনো তাকে বৃষ্টির মধ্যে খালি গায়ে লড়াই করতে দেখা যায়, কখনো জনশূন্য রাস্তায় ছুটতে দেখা যায়, আবার কখনো জেলের ভেতরে ভয়ংকর সংঘর্ষে জড়াতে দেখা যায়। ট্রেলারের শেষ দিকে তাকে ভারী অস্ত্র নিয়ে আক্রমণ চালাতেও দেখা যায়।

অ্যাকশনের পাশাপাশিআওয়ারাপান টু’-তে প্রথম সিনেমার আবেগও ধরে রাখা হয়েছে। শিবামের চরিত্রে এখনো হারানো প্রেমের যন্ত্রণা স্মৃতির ছাপ রয়েছে।

ট্রেলার প্রকাশের পর দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। অনেকে বলছেন, ‘আওয়ারাপানশুধু একটি সিনেমা নয়, এটি আবেগ নস্টালজিয়ার অংশ। কেউ কেউ ইমরান হাশমির প্রশংসা করে মন্তব্য করেছেন, তার জনপ্রিয়তার সময় আবার ফিরে এসেছে। আবার অনেক দর্শক লিখেছেন, ট্রেলারে এক নতুন ইমরান হাশমিকে দেখা যাচ্ছে।

ট্রেলারে অল্প সময়ের জন্য দেখা গেছে দিশা পাটানি, সুবিন্দর ভিকি পুরন গাব্বির মতো অভিনয়শিল্পীদেরও। তবে সিনেমায় তাদের চরিত্র সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

বিশেষ ভাট প্রযোজিত এবং বিলাল সিদ্দিকীর গল্প অবলম্বনে নির্মিতআওয়ারাপান টুপরিচালনা করেছেন নিতিন কক্কর। আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। বক্স অফিসে এর প্রতিদ্বন্দ্বিতা হবে সানি দেওলেরবর্ডার ১৯৭১সিনেমার সঙ্গে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।