বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
ভারত-বাংলাদেশ ট্রেন যোগাযোগে নতুন উদ্যোগ, বাড়ছে রুটশাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু নিয়ে নতুন সিদ্ধান্ত, দিনক্ষণ জানালেন বিমানমন্ত্রী‘আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, এটি মাফিয়া গ্যাং: ডা. জাহেদডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ কর্মসূচি, উদ্বোধন শনিবারস্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না!বাংলাদেশ-ভারতের অমীমাংসিত বিষয় দ্রুত সমাধানের তাগিদ রাষ্ট্রপতিরভেনিসে বাঁধনের ওপর হামলা, সংসদে নিন্দাবাঁধনের ওপর হামলা, ইতালি পুলিশের সঙ্গে যোগাযোগ করবে সরকারমন্ত্রী-প্রতিমন্ত্রীদের ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনাবায়রার সাবেক সচিবের মায়ের ইন্তেকাল, শোক প্রকাশরেকর্ড বিক্রি, কেরুর মদ ব্যবসায় মুনাফা ২২৪ কোটি টাকাবাংলাদেশসহ ৬ দেশে ইসরায়েলিদের ভ্রমণ না করার পরামর্শ ইসরায়েলের১৬ দেশের জন্য ডেনমার্কের নতুন অভিবাসন পথ, তালিকায় নেই বাংলাদেশমার্কিন আধিপত্য ঠেকাতে চীনের নতুন কৌশলবাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার টুর্কসৌদির চার শহরে হুথি হামলা, আহত ৭৩ বেসামরিকদক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা, দুই শিশুসহ নিহত ১২রাশিয়ায় পাহাড়ে তুষারধস, নিহত ১১ পর্বতারোহীহাসিনাকে ‘কোনো অবস্থাতেই প্রত্যর্পণ করবে না’ দিল্লি: আনন্দবাজারমোদির অনুষ্ঠানস্থলে বন্দুক ও ভুয়া পিএমও পরিচয়পত্রসহ দুজন গ্রেপ্তারস্কুলে পাঠাতেই ভয়, পশ্চিম তীরে সন্তানদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় ফিলিস্তিনি বাবা-মানোরার ‘খেলনা বিমান’ মন্তব্যে ২০ শতাংশ কমেছে বুকিং!ইতালির ভেনিসে হেনস্তার শিকার বাঁধনবাড়ি ফেরার টিকিট পকেটে, সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহতসিরাজগঞ্জে রতনকান্দির ঝুঁকিপূর্ণ সড়ক মেরামত শুরুশেরপুর সীমান্তে সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দমালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় বগুড়ার তুহিন নিহতলাইসেন্স ছাড়াই মশার কয়েল উৎপাদন, বগুড়ায় ৬০ হাজার টাকা জরিমানাবন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে শিশুর মৃত্যুমাহবুব উদ্দিন খোকনের সঙ্গে উচ্চবাচ্য, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আমি থাকি বা না থাকি, নিরাপদ সড়কের আন্দোলন চলবে: ইলিয়াস কাঞ্চন

আমি থাকি বা না থাকি, নিরাপদ সড়কের আন্দোলন চলবে: ইলিয়াস কাঞ্চন
আমি থাকি বা না থাকি, নিরাপদ সড়কের আন্দোলন চলবে: ইলিয়াস কাঞ্চন
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৭, ২০২৬ ০৪:৪১ অপরাহ্ন

নিরাপদ সড়ক আন্দোলন এখন আর কোনো ব্যক্তি বা সংগঠনের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি দেশের মানুষের আন্দোলনে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তিনি বলেছেন, তিনি থাকুন বা না থাকুন, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন যেন অব্যাহত থাকে।

শুক্রবার ( আগস্ট) রাজধানীর জাতীয় নাট্যশালায় নিরাপদ সড়ক চাই (নিসচা) আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বক্তব্যের শুরুতে দীর্ঘ ৩১ বছরের নিরাপদ সড়ক আন্দোলনের পথচলার কথা তুলে ধরে ইলিয়াস কাঞ্চন বলেন, ব্যক্তিগত শোক বেদনাকে শক্তিতে পরিণত করেই তিনি এই আন্দোলন শুরু করেছিলেন। সময়ের সঙ্গে সেই উদ্যোগ এখন দেশের মানুষের অধিকার নিরাপত্তার দাবিতে পরিণত হয়েছে।

তিনি বলেন, নিরাপদ সড়ক প্রতিষ্ঠা কোনো একক ব্যক্তি বা সংগঠনের দায়িত্ব নয়। সরকার, প্রশাসন, পরিবহন মালিক-শ্রমিক, চালক এবং সাধারণ মানুষসবাইকে সম্মিলিতভাবে দায়িত্ব নিতে হবে। মানুষের জীবন রক্ষার এই লড়াইয়ে কেউ কারও প্রতিপক্ষ নয়, সবাই একই লক্ষ্যের সহযাত্রী।

নিজের শারীরিক অবস্থার কথা উল্লেখ করে ইলিয়াস কাঞ্চন বলেন, অসুস্থতার কারণে আগের মতো সক্রিয় থাকতে পারছেন না। তবে আবার সুস্থ হয়ে নিরাপদ সড়ক আন্দোলনে যুক্ত হওয়ার শক্তি পাওয়ার জন্য সবার কাছে দোয়া চান তিনি।

আবেগঘন বক্তব্যে তিনি বলেন, “নিরাপদ সড়ক প্রতিষ্ঠার স্বপ্ন আপনাদের হাতে দিয়ে যাচ্ছি। আমি না থাকলেও আপনারা এই দাবিকে এগিয়ে নিয়ে যাবেন এবং বাস্তবায়নের জন্য কাজ করবেন।

১৯৯৩ সালের ২২ অক্টোবর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চনের মৃত্যুর পর নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন শুরু করেন ইলিয়াস কাঞ্চন। দীর্ঘদিনের এই আন্দোলনের স্বীকৃতি হিসেবে ২২ অক্টোবরকে জাতীয় সড়ক নিরাপত্তা দিবস ঘোষণা করা হয়।

নিসচার মহাসমাবেশে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, সড়ক যোগাযোগ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবসহ বিভিন্ন পর্যায়ের অতিথি, সংগঠনের নেতাকর্মী নিরাপদ সড়ক আন্দোলনের সমর্থকরা উপস্থিত ছিলেন।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।