বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
প্রায় ২২ ঘণ্টা ধরে কার্যালয়ে অবরুদ্ধ চুয়েটের ভিসিসচিবালয়ে নিরাপত্তা জোরদার, এমপিদের গাড়িতে প্রবেশে নতুন বিধিনিষেধনিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকারদুর্গাপূজার নিরাপত্তায় সীমান্তে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েনফিরে আসা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুরডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীরমাছরাঙা টিভির ইনস্টাগ্রাম হ্যাক করে অভিনেত্রীদের বিকৃত ভিডিও পোস্টতিন বছরে বাড়তি ১০ বিলিয়ন ডলার ঋণ সহায়তা চেয়েছে বাংলাদেশঢাবিতে শিক্ষকপুত্রের গাড়ির ধাক্কায় ৬ শিক্ষার্থী আহতড. ইউনূসকে হেনস্তা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করবে বাংলাদেশ‘বিদেশে আওয়ামী লীগ দেশে বিএনপি’ মন্তব্য নাহিদ ইসলামেরবাংলাদেশের অর্থনৈতিক নীতিতে বিশ্বব্যাংকের সমর্থন, বললেন অর্থমন্ত্রীবাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯% হতে পারে: আইএমএফমধ্যপ্রাচ্যের সংঘাতে বাড়তে পারে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি: আইএমএফআইএমএফের ঋণ কতটা স্বস্তি দিচ্ছে উন্নয়নশীল দেশগুলোকে?ফ্রান্সে স্কুলে ঢুকে ১৪ বছরের কিশোরের গুলি, প্রধান শিক্ষকসহ আহত ২‘ডন অব ইয়েমেন’ অভিযানে ৯৫০ হুতি যোদ্ধা নিহতের দাবি সরকারেরনিউইয়র্কফেরত ফ্লাইটে বোমাতঙ্ক, ইসরায়েলে যাত্রী সরিয়ে তল্লাশিহুতিদের বিরুদ্ধে যুদ্ধে যুক্ত হতে চান নেতানিয়াহু, সৌদির আপত্তিদিল্লিতে যন্তর মন্তরে ঢুকে আটক সিজেপির দুই শীর্ষ নেতারাহুল গান্ধীদের আবেদনে ১৪ ত্রুটি, পিছিয়ে গেল সুপ্রিম কোর্টের শুনানি‘ইউ আর আ টেররিস্ট’ বলে ড. ইউনূসকে লক্ষ্য করে স্লোগানটানা তৃতীয় দিন রিয়াদ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদেরমেসির বিদায়ের পর বড় আর্থিক চ্যালেঞ্জে আর্জেন্টিনার ফুটবল১৪৯ বছরের ইতিহাসে যা কখনো হয়নি, সে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন লিটনএসএসসিতে অকৃতকার্যদের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে: শিক্ষামন্ত্রীলালমনিরহাটে প্রধান শিক্ষককে পুনর্বহাল ঘিরে সংঘর্ষ আহত ১৪রূপপুর পারমাণবিকের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন সম্পন্নআশুলিয়া থেকে অপহৃত দুই বছরের শিশু টাঙ্গাইল থেকে উদ্ধারনিরাপত্তার কারণে কারাগারে রেখেই ভার্চ্যুয়ালি চলবে জিয়াউল আহসানের বিচারএকই গান বারবার শোনেন? মনের সঙ্গে এর কী সম্পর্ক

কুমিরের গালে কুকুর, সামাজিক মাধ্যমে ভুল তথ্য ছড়িয়ে বিভ্রান্তি।

কুমিরের গালে কুকুর, সামাজিক মাধ্যমে ভুল তথ্য ছড়িয়ে বিভ্রান্তি।
কুমিরের গালে কুকুর, সামাজিক মাধ্যমে ভুল তথ্য ছড়িয়ে বিভ্রান্তি।
সর্বশেষ উপলব্ধ: এপ্রিল ১১, ২০২৬ ০৩:৪৪ অপরাহ্ন

 

জেলা প্রতিনিধি, বাগেরহাট।

কুমির একটি কুকুরকে নিয়ে যাচ্ছে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বাগেরহাটের হজরত খানজাহান (রহ.) এর মাজার-সংলগ্ন ঠাকুর দিঘীর (খাঞ্জেলি দিঘী) ঘাটে করা ভিডিওটি ঘিরে নানা দাবি ছড়িয়ে পড়লেও স্থানীয়দের ভাষ্য ঘটনাটি পরিকল্পিত নয়, বরং সম্পূর্ণ দুর্ঘটনা।

ঘটনার পর থেকে মাজার এলাকায় দর্শনার্থীদের মধ্যে কৌতূহল বাড়লেও, অনেকেই সামাজিক মাধ্যমে দেখা তথ্যকে সত্য ধরে নিচ্ছেন। ভাইরাল পোস্টগুলোতে দাবি করা হয়, কুকুরটিকে ইচ্ছাকৃতভাবে কুমিরের খাদ্য হিসেবে পানিতে ফেলে দেয়া হয়েছে, এমনকি কারও কারও অভিযোগ কুকুরটির পা বেঁধে দেয়া হয়েছিল। তবে এসব দাবির সত্যতা মেলেনি।

মাজারের খাদেম, নিরাপত্তাকর্মী ও প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্য অনুযায়ী, গেল ৮ এপ্রিল বিকেলে একটি অসুস্থ কুকুর এলাকায় কয়েকজনকে কামড় দেয়। স্থানীয়রা সেটিকে তাড়াতে গেলে কুকুরটি দৌড়ে ঘাটের দিকে চলে যায়।

মাজারের নিরাপত্তাকর্মী মো. ফোরকান হাওলাদার জানান, কুকুরটি তাকে আঁচড় দিলে তিনি পা ঝাড়া দেন। এতে কুকুরটি পাশের দিঘিতে পড়ে যায়। পরে দিঘিতে থাকা কুমিরটি কুকুরটিকে ধরে পানির নিচে নিয়ে যায়। এ ঘটনায় আহত হয়ে তিনি বাগেরহাট জেলা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। পরে মৃত কুকুরটিকে উদ্ধার করে দীঘির একপাশে বালুচাপা দেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুকুরটি আগে থেকেই অসুস্থ ও আক্রমণাত্মক ছিল। এটি কয়েকজন মানুষকে কামড়ানোর পাশাপাশি কিছু গৃহপালিত প্রাণীকেও আক্রমণ করে। স্থানীয়দের তাড়ায় সেটি দিঘিতে গিয়ে পড়ে।

স্থানীয় যুবক মেহেদী হাসান তপু বলেন, দীর্ঘদিন ধরে দিঘির কুমিরটি মানুষের সঙ্গে কিছুটা অভ্যস্ত হলেও এটি একটি বন্য প্রাণী। হঠাৎ সামনে কিছু পড়লে কুমির আক্রমণ করতেই পারে। তখন পানিতে নেমে উদ্ধার করতে যাওয়া খুবই ঝুঁকিপূর্ণ ছিল,বলেন তিনি।

মাজারের খাদেমরা জানান, বর্তমানে দিঘিতে একটি মাত্র কুমির রয়েছে। আগের কুমিরগুলো বিলুপ্তির পথে গেলে ২০০৫ সালে ভারত থেকে নতুন কুমির এনে এখানে অবমুক্ত করা হয়।

মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম বলেন, ঘটনাটি দুর্ঘটনা হলেও সামাজিক মাধ্যমে ভুল তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। যাচাই ছাড়া কিছু প্রচার না করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। এ ঘটনায় বাগেরহাট মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

মহিউদ্দিন/মি.

 

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।