‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—প্রতিপাদ্যে পঞ্চগড়ে নানা আয়োজনে পালিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
তিনি বলেন, একা কোনো কাজ করা সম্ভব নয়। একটি লাঠি একা ভাঙা কঠিন, কিন্তু কয়েকজন একসঙ্গে হলে তা সহজেই ভাঙতে পারে। এভাবেই সম্মিলিত উদ্যোগের নাম সমবায়।
পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, পুলিশ সুপার আবু সায়েমসহ প্রশাসন ও সমবায় সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।
অনুষ্ঠানে উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীদের জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় তিনটি নারী উন্নয়ন সমিতির আট সদস্যকে বকনা বাছুর কেনার জন্য এক লাখ টাকা করে ঋণের চেক দেয়া হয়। পরে অতিথিরা সমবায় পণ্য মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
সুরুজ আলী, পঞ্চগড় প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।