
জয়পুরহাটে আমেরিকার তৈরি বিদেশি পিস্তলসহ রনজু সরকার নামে ১৩ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবি। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার দাদরা দুধিয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রনজু সরকার ওই এলাকার মিন্টু সরকারের ছেলে। এসআরবি-৫-এর জয়পুরহাট ক্যাম্প সূত্র জানায়। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ সময় তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল। একটি ম্যাগাজিন। এক রাউন্ড তাজা গুলি। একটি গুলির খোসা এবং পাঁচটি মোবাইল ফোন উদ্ধার ও জব্দ করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী। রনজু সরকারের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র। বিস্ফোরক দ্রব্য। ডাকাতি। অপহরণ। চাঁদাবাজি এবং দ্রুত বিচার আইনসহ বিভিন্ন আইনে মোট ১৩টি মামলা রয়েছে।
অভিযান শেষে গ্রেপ্তার রনজু এবং জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
আবাবিল হাকিম, জয়পুরহাট।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।