
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও সদর উপজেলার ৫ নম্বর নারগুন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মতবিনিময় সভা করেছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মান্নান।
শুক্রবার সন্ধ্যা ৬টায় আয়োজিত এ সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রবীণ ব্যক্তি। যুবসমাজ এবং সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।
সভায় এলাকার রাস্তাঘাটের উন্নয়ন। শিক্ষা। স্বাস্থ্যসেবা এবং মাদকমুক্ত সমাজ গঠনসহ বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় আব্দুল মান্নান বলেন। নির্বাচিত হলে এলাকার মানুষের পাশে থেকে সততা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি নারগুন ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন।
সভায় উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তার প্রতি সমর্থন জানান এবং ভবিষ্যৎ পথচলার সফলতা কামনা করেন।
আবু নাইম, ঠাকুরগাঁও।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।