
দেশে গেলো ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত ১ হাজার ১০৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গেল ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে সারাদেশে ১ হাজার ৩৬৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মারা গেছে ১০৫ জন।
চলতি বছরের জানুয়ারিতে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে প্রথম হাম রোগী শনাক্ত হয়। পরে ফেব্রুয়ারিতে রাজধানীর কয়েকটি বস্তিতে রোগটি ছড়িয়ে পড়ে। তবে সরকারিভাবে ১৫ মার্চ থেকে হাম রোগী ও মৃত্যুর তথ্য প্রকাশ শুরু হয়।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।