দক্ষিণ আফ্রিকার ডারবান শহরের কাছে একটি বাড়িতে বন্দুকধারীদের হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে কোয়ামাখুথা টাউনশিপের ওই বাড়িতে ঢুকে ১৪ জনকে লক্ষ্য করে গুলি চালানো হয়।
পুলিশ জানায়, ঘটনাস্থলেই ১০ জন নিহত হন। আহত চারজনকে হাসপাতালে নেয়া হলে পরে আরও একজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ১৩ জন পুরুষ ও ওই নারী বাড়িতে পার্টি করছিলেন। এ সময় তিনজন পুরুষ সেখানে ঢুকে গুলি চালিয়ে পালিয়ে যায়। যাওয়ার আগে হামলাকারীরা নিহতদের একজনের গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
হামলার উদ্দেশ্য এখনো নিশ্চিত নয়। তবে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে জানিয়েছে পুলিশ। নিহতদের কয়েকজন অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় পুলিশের নজরদারিতে ছিলেন বলেও জানানো হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিয়ায় বিশ্বের অন্যতম উচ্চ হত্যার হার রয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, দেশটিতে প্রতিদিন গড়ে ৬০ জনের বেশি মানুষ হত্যার শিকার হন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।