বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
ঢাকা থেকে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল-স্থগিত, ভোগান্তিতে ১৩ হাজার যাত্রীএলপিজির বাজার অস্থিতিশীল করলে কঠোর ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রীএক দিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু নতুন রোগী ১ হাজার ৯২০সংস্কৃতি মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী, দিলেন নির্দেশনাদুই থেকে তিন মাসে সহযোগিতার অগ্রগতি আশা করছে বাংলাদেশ: তিতুমীরআইএমএফের আলোচনায় গুরুত্ব পাচ্ছে বিনিয়োগ ও স্থিতিশীলতাযুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, সহায়তাও চাই: অর্থমন্ত্রী বিশ্বব্যাংক ও আইএমএফের ঋণ পেতে সংস্কারে জোর দিচ্ছে বাংলাদেশসৌদিতে আরামকোর ভবনে হুতি হামলা৬০০ মিটার দূরের লক্ষ্যভেদে সক্ষম মেশিনগান সজ্জিত ইসরায়েলি ড্রোন পরীক্ষা সফলকাশ্মীরে জুমার খুতবা নির্ধারণের উদ্যোগে বিজেপির বিরুদ্ধে ক্ষোভমমতাকে ছুরিকাঘাতের চেষ্টা, আটক নারীইমরানের দলকে চাপে রাখতে জরুরি অবস্থা জারি পাকিস্তানেচ্যাম্পিয়নস লিগে একই রাতে মাঠে নামছে পিএসজি ম্যানসিটি ও রিয়াল মাদ্রিদনালিতাবাড়ীতে আটকে রেখে নির্যাতন ও টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে সংবাদ সম্মেলনঝিনাইগাতীতে স্যানিটারি কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, মরদেহ উদ্ধারঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েন হচ্ছে না: ইসিনিয়ন্ত্রণে টঙ্গী ওষুধ কারখানার আগুনটঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন: সেনাবাহিনীর পর এবার যোগ দিলো বিজিবিপাঁচবিবিতে যুবককে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য‘আরেকটি হাসিনা হবে ক্ষমতায় থাকা দল’ বললেন মামুনুল হকটঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন হাসানুল হক ইনুস্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ

গাছে বেঁধে আগুন, হাসপাতালে মৃত্যু ইনফ্লুয়েন্সার মনজিতের

গাছে বেঁধে আগুন, হাসপাতালে মৃত্যু ইনফ্লুয়েন্সার মনজিতের
গাছে বেঁধে আগুন, হাসপাতালে মৃত্যু ইনফ্লুয়েন্সার মনজিতের
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২৯, ২০২৬ ০৬:৪২ অপরাহ্ন

পাঞ্জাবের ২৮ বছর বয়সী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মনজিত কৌরকে অপহরণের পর গাছে বেঁধে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি মনজিত চিকিৎসাধীন অবস্থায় গেল (২৬ আগস্ট) বুধবার মারা যান।

মনজিতের মা কান্তা দেবীর করা মামলার এজাহার অনুযায়ী, ৩ জুলাই রাতে শুভি ও পিন্ডা নামে দুই ব্যক্তি চণ্ডীগড়ের সেক্টর-৩৪ এলাকার একটি মদের দোকানের কাছে তাকে দেখা করতে ডাকেন। সেখানে পৌঁছানোর পর তাকে জোর করে গাড়িতে তুলে মোরিন্দায় নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক নির্যাতনের পর একটি তুঁতগাছের সঙ্গে বেঁধে তার শরীরে আগুন ধরিয়ে দেয়া হয়।

এক ব্যক্তি মনজিতকে দেখতে পেয়ে আগুন নিভিয়ে হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়। কয়েক সপ্তাহ অচেতন থাকার পর ৫ আগস্ট কিছু সময়ের জন্য জ্ঞান ফিরলে পরিবারের সদস্যদের কাছে ঘটনার বর্ণনা দেন তিনি।

মনজিতের মৃত্যুর পর অপহরণ ও হত্যার অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা করেছে পুলিশ। তদন্তে জানা গেছে, মনজিতের বিবাহবিচ্ছেদ হয়েছিল এবং তার সাত বছরের একটি ছেলে রয়েছে। পুলিশ আরও বলছে, অভিযুক্তদের একজনের সঙ্গে তার লিভ-ইন সম্পর্ক ছিল।

অভিযুক্ত শুভি ও পিন্ডাকে গ্রেপ্তারে অভিযান চলছে। চণ্ডীগড়ের সেক্টর-৩৪ থেকে মোরিন্দা পর্যন্ত সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে পুলিশ। পাশাপাশি মনজিতের পরিবারের সদস্য ও বন্ধুদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।