সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
আইফোনের লোভে অপ্রতিমকে হত্যা: পুলিশহাম উপসর্গে একদিনে ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ২৩৬জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রীবঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা-ট্রলারকে গভীরে না যাওয়ার নির্দেশসংবিধান সংশোধন নিয়ে মতবিনিময় আজ, থাকছে না জামায়াত-এনসিপিবিশ্বজয়ী হাফেজদের দেয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রীসংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে বিশেষ কমিটির সভা থেকে ওয়াকআউটএসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫অপ্রতিম হত্যার বিচার দ্রুত সম্পন্নের আশা স্বরাষ্ট্রমন্ত্রীরচলতি অর্থবছরে রেমিট্যান্স বেড়েছে ১৩ দশমিক ৮ শতাংশসিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলকমস্কোতে একসঙ্গে ১,৬০০ ড্রোন, নজিরবিহীন হামলায় নিহত ২পিটিআইয়ের পদযাত্রার আগে লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তারইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে: থাইল্যান্ডের বিআরএনবোরকা-হিজাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থী সীমিত করতে চায় ইতালিপারমাণবিক পরীক্ষার পর উত্তর কোরিয়ায় ১ হাজার ৩৯৯ ভূমিকম্পমেসিকে বার্সায় ফেরাতে জাভির চেষ্টা, কেন হয়নি জানালেন নিজেইচার দফা দাবি জানিয়ে দুই ঘণ্টা পর মহাসড়ক অবরোধ প্রত্যাহারনিহত নারায়ণ কোচের পরিবারের পাশে ফাউন্ডেশন, দেয়া হলো গাভীসাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারকোরআন হাতে ৬২ শিক্ষার্থী, বীরগঞ্জে ব্যতিক্রমী আয়োজনদিনাজপুরে ফুলবাড়ীতে ভোরের ফুটবলের উদ্যোগে ২০০ তালবীজ রোপণকুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্নজয়পুরহাটে কাবাডিতে সদর থানার দ্বিমুকুট, নারী-পুরুষ দুই বিভাগেই চ্যাম্পিয়নপাবনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুশ্রীবরদীতে পাচারের সময় ২৫ বস্তা সরকারি সার জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানাদুর্গাপূজা ঘিরে সিরাজগঞ্জে পুলিশ-পূজা উদযাপন পরিষদের মতবিনিময়পাবনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানসবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত অপ্রতিমচট্টগ্রামে ককটেল বিস্ফোরণের ভিডিও ভাইরাল, পুলিশ বলছে ‘গুজব’নিখোঁজের পর ভারত সীমান্তে মিলল বাংলাদেশি কিশোরের মরদেহপাবনায় নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদলের মশাল মিছিলঅপ্রতিম হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধলংমার্চ নিয়ে ফেসবুক পোস্ট, জিএমপির কর্মকর্তা প্রত্যাহারযে ৩ অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ বছরের কারাদণ্ড ইনুর

আওয়ামী ফ্যাসিবাদীদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না: উপদেষ্টা মাহফুজ আলম

আওয়ামী ফ্যাসিবাদীদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না: উপদেষ্টা মাহফুজ আলম
আওয়ামী ফ্যাসিবাদীদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না: উপদেষ্টা মাহফুজ আলম
সর্বশেষ উপলব্ধ: জানুয়ারী ২৫, ২০২৫ ০৩:১০ অপরাহ্ন

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন আগামী নির্বাচনে আওয়ামী ফ্যাসিবাদীদের কোনো ভাবেই অংশগ্রহণ করতে দেয়া হবে না।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে চাঁদপুর জেলার হাজীগঞ্জে পথসভায় ছাত্র-জনতার উদ্দেশ্যে দেয়া বক্তব্যে একথা বলেন তিনি।

মাহফুজ আলম বলেন, আমাদের লড়াই একটি স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই। আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই।যদি আওয়ামী লীগ ফেরত আসে তাহলে আবার ফ্যাসিবাদ ফিরে আসবে। শেখ মুজিবুর রহমান বাকশাল প্রতিষ্ঠা করে হাজার হাজার মানুষকে খুন করেছিলেন। আমরা শেখ মুজিব -শেখ হাসিনার শাসনামল বাংলাদেশে আর দেখতে চাই না। নতুন বাংলাদেশ আওয়ামী লীগের ফ্যাসিবাদী ব্যবস্থা আর চায় না। আমরা চাই বাংলাদেশ, বাংলাদেশপন্থিদের হাতে থাকবে। বাংলাদেশে দিল্লীপন্থীদের আর কোনো স্থান হবে না।

তিনি বলেন, সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে খুব শিগগির রাজনৈতিক দলগুলোর সঙ্গে, অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে ন্যূনতম সংস্কার করে গণতান্ত্রিক পটপরিবর্তনের জন্য নির্বাচনের ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনার স্বৈরাচারী আমলে বাচ্চাদেরকেও গুম করা হয়েছে। মা-বোনদের ধর্ষণ করা হয়েছে। খুন করা হয়েছে, হাজার হাজার লোককে পঙ্গু করা হয়েছে। সরকারের অগ্রাধিকারে রয়েছে গুম,খুন, ধর্ষণের বিচার এবং সংস্কার করা। অবশ্যই সব বাংলাদেশপন্থি রাজনীতিবিদদের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া হবে।

বক্তব্যে সরকারের সঙ্গে থাকার জন্য স্থানীয়দের অভিনন্দন জানিয়ে আবারো যখন ডাক পড়বে তখন রাজপথে নেমে আসার আহ্বানও জানান তিনি।

আ/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।