সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
আইফোনের লোভে অপ্রতিমকে হত্যা: পুলিশহাম উপসর্গে একদিনে ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ২৩৬জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রীবঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা-ট্রলারকে গভীরে না যাওয়ার নির্দেশসংবিধান সংশোধন নিয়ে মতবিনিময় আজ, থাকছে না জামায়াত-এনসিপিবিশ্বজয়ী হাফেজদের দেয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রীসংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে বিশেষ কমিটির সভা থেকে ওয়াকআউটএসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫অপ্রতিম হত্যার বিচার দ্রুত সম্পন্নের আশা স্বরাষ্ট্রমন্ত্রীরচলতি অর্থবছরে রেমিট্যান্স বেড়েছে ১৩ দশমিক ৮ শতাংশসিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলকমস্কোতে একসঙ্গে ১,৬০০ ড্রোন, নজিরবিহীন হামলায় নিহত ২পিটিআইয়ের পদযাত্রার আগে লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তারইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে: থাইল্যান্ডের বিআরএনবোরকা-হিজাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থী সীমিত করতে চায় ইতালিপারমাণবিক পরীক্ষার পর উত্তর কোরিয়ায় ১ হাজার ৩৯৯ ভূমিকম্পমেসিকে বার্সায় ফেরাতে জাভির চেষ্টা, কেন হয়নি জানালেন নিজেইচার দফা দাবি জানিয়ে দুই ঘণ্টা পর মহাসড়ক অবরোধ প্রত্যাহারনিহত নারায়ণ কোচের পরিবারের পাশে ফাউন্ডেশন, দেয়া হলো গাভীসাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারকোরআন হাতে ৬২ শিক্ষার্থী, বীরগঞ্জে ব্যতিক্রমী আয়োজনদিনাজপুরে ফুলবাড়ীতে ভোরের ফুটবলের উদ্যোগে ২০০ তালবীজ রোপণকুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্নজয়পুরহাটে কাবাডিতে সদর থানার দ্বিমুকুট, নারী-পুরুষ দুই বিভাগেই চ্যাম্পিয়নপাবনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুশ্রীবরদীতে পাচারের সময় ২৫ বস্তা সরকারি সার জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানাদুর্গাপূজা ঘিরে সিরাজগঞ্জে পুলিশ-পূজা উদযাপন পরিষদের মতবিনিময়পাবনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানসবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত অপ্রতিমচট্টগ্রামে ককটেল বিস্ফোরণের ভিডিও ভাইরাল, পুলিশ বলছে ‘গুজব’নিখোঁজের পর ভারত সীমান্তে মিলল বাংলাদেশি কিশোরের মরদেহপাবনায় নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদলের মশাল মিছিলঅপ্রতিম হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধলংমার্চ নিয়ে ফেসবুক পোস্ট, জিএমপির কর্মকর্তা প্রত্যাহারযে ৩ অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ বছরের কারাদণ্ড ইনুর

বিদেশে সহায়তা কার্যক্রম ও অনুমোদন স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

বিদেশে সহায়তা কার্যক্রম ও অনুমোদন স্থগিত করেছে যুক্তরাষ্ট্র
বিদেশে সহায়তা কার্যক্রম ও অনুমোদন স্থগিত করেছে যুক্তরাষ্ট্র
সর্বশেষ উপলব্ধ: জানুয়ারী ২৫, ২০২৫ ০৩:৩৭ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে সব ধরনের সহায়তা কার্যক্রম স্থগিত করেছে এবং নতুন সাহায্য অনুমোদন বন্ধ রেখেছে। দেশটির ফাঁস হওয়া অভ্যন্তরীণ নথিতে এই তথ্য জানা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তা বিদেশি দূতাবাসগুলোতে এই নির্দেশনা পাঠানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার একটি নির্বাহী আদেশ জারি করেন। এরপরই এই বিদেশি সহযোগিতা বন্ধের বিষয়টি সামনে আসে।

ফাঁস হওয়া এই নথি অনুযায়ী, আগামী ৯০ দিনের জন্য সব মার্কিন বৈদেশিক সহায়তা কর্মসূচি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। প্রাথমিকভাবে যে সব বৈদেশিক সহযোগিতা স্থগিত করা হয়েছে সেগুলো বর্তমান মার্কিন প্রশাসনের পররাষ্ট্রনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৩ সালে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সাহায্যের জন্য ৬৮ বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে, যা বিশ্বে সর্বোচ্চ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নোটিশে উন্নয়ন সহায়তা থেকে সামরিক সহায়তা পর্যন্ত সবকিছুর ওপর প্রভাব পড়ার কথা বলা হয়েছে।

তবে এই স্থগিতাদেশ জরুরি খাদ্য সহায়তা এবং ইসরায়েল মিশরের জন্য সামরিক তহবিলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ফাঁস হওয়া নথির বিষয়বস্তু নিশ্চিত হয়েছে বিবিসি

নথি অনুযায়ী, কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে, পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত কোনো নতুন তহবিল অনুমোদিত হবে না বা বিদ্যমান কোনো চুক্তির মেয়াদ বৃদ্ধি করা যাবে না।

কর্মকর্তাদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, পর্যালোচনার পর পররাষ্ট্রমন্ত্রী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত সংশ্লিষ্ট চুক্তির শর্তানুযায়ী কর্মকর্তারা যেন অনতিবিলম্বে 'কাজ বন্ধের নির্দেশনা জারি করেন

মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের নথি অনুযায়ী, ট্রাম্প প্রশাসন পররাষ্ট্রনীতি নিশ্চিত করতে সব বিদেশি সাহায্যের বিস্তারিত পর্যালোচনা আগামী ৮৫ দিনের মধ্যে সম্পন্ন করবে।

পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, এই পর্যালোচনা ৮৫ দিনের মধ্যে শেষ হবে এবং তা নিশ্চিত করবে যে সব সাহায্য যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করছে। তিনি আরও বলেছেন, বিদেশে আমাদের ব্যয় শুধু তখনই হওয়া উচিত, যদি তা আমেরিকাকে নিরাপদ, শক্তিশালী সমৃদ্ধ করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক এক সিনিয়র কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, এই নোটিশ যুক্তরাষ্ট্রের অর্থায়নে বিদেশি সাহায্য কর্মসূচির ওপর অনেক বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

বিশ্বজুড়ে মানবিক সহায়তা কার্যক্রম হঠাৎ বন্ধ করে দেয়ার কথাটি একবার ভাবুন। এটি অনেক বড় একটি বিষয়, বলছিলেন জশ পল। যিনি ২০২৩ সালের শেষ পর্যন্ত অস্ত্র সরবরাহে কংগ্রেসের সম্পর্ক দেখভাল করতেন।

মধ্যপ্রাচ্যে ইউএসএইড মিশনের সাবেক পরিচালক ডেভ হার্ডেন বিবিসিকে বলেছেন, এই পদক্ষেপ "অত্যন্ত তাৎপর্যপূর্ণ", যা বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের অর্থায়নে মানবিক এবং উন্নয়ন সহায়তা কর্মসূচিগুলোকে স্থগিত করে দিতে পারে।

তিনি জানান, বিদেশি সহায়তা বন্ধের এই সিদ্ধান্তের প্রভাব পানীয় জল, স্যানিটেশন এবং আশ্রয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পে পড়তে পারে।

এটি শুধু সাহায্য স্থগিতই নয়, বরং ইতোমধ্যে দেশটির অর্থায়নে চলমান চুক্তিগুলোর কাজ বন্ধেরও নির্দেশ প্রদান করে, যোগ করেন তিনি।

সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, এই অর্থায়ন স্থগিতের প্রভাব ইউক্রেনেও পড়তে পারে। যেখানে আগে থেকে প্রচুর অস্ত্র সহযোগিতা দেয়া হয়েছিল। সদ্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময়ে ইউক্রেন অস্ত্র সহায়তায় বড় অংকের সহযোগিতা পেয়েছিল।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও স্বাক্ষরিত নথিতে সহায়তা স্থগিতের পক্ষে যুক্তি বলা হয়েছেবর্তমান বিদেশি সাহায্যের প্রতিশ্রুতি "কার্যকর কিনা, পুনরাবৃত্তিমূলক কি না এবং প্রেসিডেন্ট ট্রাম্পের পররাষ্ট্রনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা মূল্যায়ন করা অসম্ভব।

তবে জরুরি খাদ্য সহায়তার জন্য তিনি ছাড়পত্র জারি দিয়েছেন। অর্থাৎ গাজা অন্যান্য যে সব জায়গায় খাদ্য সংকট চলছে সেখানে জরুরি খাদ্য সহায়তা অব্যাহত থাকবে।

ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপটি এমন একটি সময়ে এসেছে, যখন গাজায় ইসরায়েল হামাসের মধ্যে অস্ত্রবিরতির পর মানবিক সাহায্য বৃদ্ধি পেয়েছে সুদানের মতো বিশ্বজুড়ে খাদ্য সংকটের ঘটনা চলছে। সূত্র: বিবিসি

আ/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।