সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
আইফোনের লোভে অপ্রতিমকে হত্যা: পুলিশহাম উপসর্গে একদিনে ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ২৩৬জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রীবঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা-ট্রলারকে গভীরে না যাওয়ার নির্দেশসংবিধান সংশোধন নিয়ে মতবিনিময় আজ, থাকছে না জামায়াত-এনসিপিবিশ্বজয়ী হাফেজদের দেয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রীসংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে বিশেষ কমিটির সভা থেকে ওয়াকআউটএসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫অপ্রতিম হত্যার বিচার দ্রুত সম্পন্নের আশা স্বরাষ্ট্রমন্ত্রীরচলতি অর্থবছরে রেমিট্যান্স বেড়েছে ১৩ দশমিক ৮ শতাংশসিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলকমস্কোতে একসঙ্গে ১,৬০০ ড্রোন, নজিরবিহীন হামলায় নিহত ২পিটিআইয়ের পদযাত্রার আগে লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তারইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে: থাইল্যান্ডের বিআরএনবোরকা-হিজাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থী সীমিত করতে চায় ইতালিপারমাণবিক পরীক্ষার পর উত্তর কোরিয়ায় ১ হাজার ৩৯৯ ভূমিকম্পমেসিকে বার্সায় ফেরাতে জাভির চেষ্টা, কেন হয়নি জানালেন নিজেইচার দফা দাবি জানিয়ে দুই ঘণ্টা পর মহাসড়ক অবরোধ প্রত্যাহারনিহত নারায়ণ কোচের পরিবারের পাশে ফাউন্ডেশন, দেয়া হলো গাভীসাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারকোরআন হাতে ৬২ শিক্ষার্থী, বীরগঞ্জে ব্যতিক্রমী আয়োজনদিনাজপুরে ফুলবাড়ীতে ভোরের ফুটবলের উদ্যোগে ২০০ তালবীজ রোপণকুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্নজয়পুরহাটে কাবাডিতে সদর থানার দ্বিমুকুট, নারী-পুরুষ দুই বিভাগেই চ্যাম্পিয়নপাবনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুশ্রীবরদীতে পাচারের সময় ২৫ বস্তা সরকারি সার জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানাদুর্গাপূজা ঘিরে সিরাজগঞ্জে পুলিশ-পূজা উদযাপন পরিষদের মতবিনিময়পাবনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানসবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত অপ্রতিমচট্টগ্রামে ককটেল বিস্ফোরণের ভিডিও ভাইরাল, পুলিশ বলছে ‘গুজব’নিখোঁজের পর ভারত সীমান্তে মিলল বাংলাদেশি কিশোরের মরদেহপাবনায় নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদলের মশাল মিছিলঅপ্রতিম হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধলংমার্চ নিয়ে ফেসবুক পোস্ট, জিএমপির কর্মকর্তা প্রত্যাহারযে ৩ অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ বছরের কারাদণ্ড ইনুর

নির্বাচন, বিচার ও সংস্কার এগিয়ে নিতে বৃহত্তর ঐক্য প্রয়োজন: উপদেষ্টা পরিষদের বিবৃতি

নির্বাচন, বিচার ও সংস্কার এগিয়ে নিতে বৃহত্তর ঐক্য প্রয়োজন: উপদেষ্টা পরিষদের বিবৃতি
নির্বাচন, বিচার ও সংস্কার এগিয়ে নিতে বৃহত্তর ঐক্য প্রয়োজন: উপদেষ্টা পরিষদের বিবৃতি
সর্বশেষ উপলব্ধ: মে ২৪, ২০২৫ ০৬:০৫ অপরাহ্ন

শনিবার(২৪মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে উপদেষ্টা পরিষদের এক অনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের উপর অর্পিত তিনটি প্রধান দায়িত্ব (নির্বাচন, সংস্কার বিচার) বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর শের--বাংলা নগর এলাকায় পরিকল্পনা কমিশনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এসব দায়িত্ব পালনে বিভিন্ন সময় নানা ধরনের অযৌক্তিক দাবি দাওয়া, উদ্দেশ্যপ্রণোদিত এখতিয়ার বহির্ভূত বক্তব্য এবং কর্মসূচি দিয়ে যেভাবে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করে তোলা হচ্ছে এবং জনমনে সংশয় সন্দেহ সৃষ্টি করা হচ্ছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে।

দেশকে স্থিতিশীল রাখতে, নির্বাচন, বিচার সংস্কার কাজ এগিয়ে নিতে এবং চিরতরে এদেশে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন বলে মনে করে উপদেষ্টা পরিষদ।

বিষয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনবে এবং সরকারের অবস্থান স্পষ্ট করবে।

শত বাধার মাঝেও গোষ্ঠীস্বার্থকে উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার তার উপর দায়িত্ব পালন করে যাচ্ছে। যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, তবে সরকার সকল কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।

অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশাকে ধারণ করে। কিন্তু সরকারের স্বকীয়তা, সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে।

সুমন/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।