সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

যুক্তরাষ্ট্রজুড়ে ছড়িয়ে পড়েছে আইসিইবিরোধী বিক্ষোভ

যুক্তরাষ্ট্রজুড়ে ছড়িয়ে পড়েছে আইসিইবিরোধী বিক্ষোভ
যুক্তরাষ্ট্রজুড়ে ছড়িয়ে পড়েছে আইসিইবিরোধী বিক্ষোভ
সর্বশেষ উপলব্ধ: জুন ১১, ২০২৫ ০৯:২৩ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার (আইসিই) বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে গোটা দেশে। কিছু কিছু জায়গায় এটি রূপ নিয়েছে ট্রাম্প প্রশাসনবিরোধী প্রতিবাদেও। গেল শুক্রবার লস অ্যাঞ্জেলেসে শুরু হওয়া এই আন্দোলন এখন ছড়িয়ে পড়েছে নিউইয়র্ক, শিকাগো, টেক্সাস, সান ফ্রান্সিসকোসহ বহু শহরে।

গেল মঙ্গলবার ম্যানহাটনে শত শত মানুষ রাস্তায় নেমে আসে। দিনভর শান্তিপূর্ণ থাকলেও সন্ধ্যার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিউইয়র্কের আইসিই দপ্তরের সামনে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়। ভিডিওতে দেখা যায়, পুলিশ বিক্ষোভকারীদের হ্যান্ডকাফ পরানোর চেষ্টা করছে, অন্যদিকে কিছু প্রতিবাদকারী বোতল ছুড়ে মারছে পুলিশের দিকে।

মঙ্গলবার শিকাগোতেও উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। সেখানকার ভিডিও ফুটেজে দেখা গেছে, কয়েকজন প্ল্যাকার্ডধারী পথচারী একটি গাড়ি ভিড়ের মধ্যে ঢুকে পড়ে এবং এক সাইক্লিস্টকে ধাক্কা দেয়। গাড়িটি থামেনি, বরং দ্রুত পালিয়ে যায়। চালককে পরে আটক করা হয়েছে কি না- তা এখনো জানা যায়নি।

টেক্সাসের কয়েকটি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। অস্টিনে সোমবার পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ১৩ জনকে গ্রেফতার করা হয় ও কাঁদানেগ্যাস ছোড়া হয়। ডালাসেও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের টানটান পরিস্থিতি দেখা যায়।

অন্যদিকে সান আন্তোনিওতে শত শত মানুষ শান্তিপূর্ণভাবে সিটি হলের সামনে সমবেত হয়। আগামী দিনগুলোতে আরও বিক্ষোভের ঘোষণা থাকায় গভর্নর গ্রেগ অ্যাবট রাজ্যের বিভিন্ন স্থানে ন্যাশনাল গার্ড মোতায়েনের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার বিকেলে বিক্ষোভের জেরে সান ফ্রান্সিসকো বে এরিয়ার দুটি ইমিগ্রেশন আদালত বন্ধ করে দেয়া হয়। কেএজিও'র ভিডিওতে দেখা গেছে, আদালতের বাইরে লোকজন পিকেট লাইনে স্লোগান দিচ্ছে। কিছু লোককে গ্রেফতার করা হলেও কোন সংস্থা তা করেছে, তা স্পষ্ট নয়। সান ফ্রান্সিসকো পুলিশ জানিয়েছে, তারা কাউকে গ্রেফতার করেনি।

কলোরাডোর ডেনভারেও আইসিইবিরোধী মিছিল হয়েছে। পুলিশ মিছিল ঠেকাতে রাস্তাগুলো বন্ধ করে দেয়। যদিও কিছু প্রতিবেদনে কাঁদানেগ্যাস ছোড়ার দাবি করা হয়েছে, তবে ডেনভার পুলিশ তা অস্বীকার করেছে।

এগুলো ছাড়াও সান্তা আনা, লাস ভেগাস, আটলান্টা, ফিলাডেলফিয়া, মিলওয়াকি, সিয়াটল, বোস্টন ও ওয়াশিংটন ডিসিতেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সূত্র: সিএনএন।

আশিক/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।