শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত ৩ সংসদ সদস্য২৫৫ ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরজামায়াতে ইসলামী থেকে ‘ইসলাম’ শব্দ বাদ দিতে বললেন প্রতিমন্ত্রী নুররাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ৬ এমপিনবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন ড. ইউনূসনবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাজ্য ও চীননবনির্বাচিত রাষ্ট্রপতিকে বিরোধী দলীয় নেতার অভিনন্দনবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভীরাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদইরান যুদ্ধে ১৮ মার্কিন সেনা নিহত, আহত ৭৫৭: পেন্টাগনকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোস‘ব্যাচেলর পয়েন্টে’ রাফসান-সুনেহরার আগমন, কী চমক থাকছে?বগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বরআলিফ হত্যা মামলায় তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, চিন্ময়ের জামিন নামঞ্জুর

ভারতীয় সংবাদমাধ্যম ইউনূসবিরোধী অপপ্রচার চালাচ্ছে: প্রেস সচিব

ভারতীয় সংবাদমাধ্যম ইউনূসবিরোধী অপপ্রচার চালাচ্ছে: প্রেস সচিব
ভারতীয় সংবাদমাধ্যম ইউনূসবিরোধী অপপ্রচার চালাচ্ছে: প্রেস সচিব
সর্বশেষ উপলব্ধ: ফেব্রুয়ারী ০৮, ২০২৫ ০৭:০২ অপরাহ্ন

শেখ হাসিনার অলিগার্ক গোষ্ঠীর পাশাপাশি ভারতীয় সংবাদমাধ্যমও ইউনূস নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার ( ৮ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে তিনি বলেন, আওয়ামী লীগ পতিত স্বৈরাচার, চোরতন্ত্রের জননী, গুমের জননী- তারা চাচ্ছেন বাংলাদেশের যে ন্যারেটিভ, সেটাকে চ্যালেঞ্জ করতে।

ওদের বার্তাগুলো খেয়াল করেন- তিন হাজার পুলিশ মারা গেছে; . ইউনূস জঙ্গি লিডার; ইউনূসকে জঙ্গিরা ঘিরে আছে। এগুলো কেন বলছে জানেন? এটা সুপরিকল্পিত প্রচারাভিযান। এতে ভারতীয় সংবাদমাধ্যমও জড়িত। এর পেছনে মিলিয়ন ডলার খরচ করছেন হাসিনার অলিগার্করা।

তিনি বলেন, একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাইছে। বিশ্বকে বোঝাতে চাইছে, তুমি যে এটাকে গণঅভ্যুত্থান বলতে চাইছ, এটা আসলে গণঅভ্যুত্থান না, সেটা আসলে এইটা হয়েছে। এটা বড় রকমের একটা চক্রান্ত। বিদেশিদের তারা বোঝাতে চাইছে, আমাদের দেশে যেটা হয়েছে, সেটা আসলে গ্লোবাল অর্ডারের বাইরের একটা কিছু।

চব্বিশের গণ-অভ্যুত্থান নিয়েদ্রোহের গ্রাফিতিশিরোনামে এই প্রকাশনা অনুষ্ঠান হয়।

সেখানে প্রেস সচিব বলেন, . ইউনূস ছয় দশক ধরে জনজীবনে আছেন এবং সবাই তাকে চেনেন। তাকে তারা এমনভাবে উপস্থাপন করছে, বাংলাদেশের যে অনন্য ইতিহাস, নতুন বাংলাদেশের ইতিহাস, এটা উল্টে দিতে চায়।

শফিকুল আলম বলেন, যে ক্ষোভ তৈরি হয়েছে বাংলাদেশে, তাতে যারাই তার (শেখ হাসিনা) কথা শুনছে, তাদের মাথা ঠিক থাকছে না। তারপরও সবাইকে প্রফেসর ইউনূস শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। আমাদের কাজ হচ্ছে কী ভয়াবহ ১৫টা বছর ছিল, সেটা গবেষণার মাধ্যমে সবাইকে জানানো। প্রত্যেক ক্যাম্পাসে সেমিনার করব, দেয়ালে দেয়ালে অন্যায়-অবিচারের কথা লিখে রাখব, যেন বাংলাদেশে এই পতিত স্বৈরাচার তাদের সাঙ্গ-পাঙ্গরা ফিরতে না পারে।

প্রেস সচিব বলেন, ১৯৭১ সালের পরে জন্ম নিয়েও মুক্তিযোদ্ধা হয়ে গেছে, এমনকি ডাকাত হয়ে গেছে মুক্তিযোদ্ধা, মন্ত্রীও হয়েছে। ১৯৭১ সালে আমাদের একটি মহৎ-মহান বিপ্লব হল, একটি মুক্তিযুদ্ধ করলাম, ভয়ংকর রকমের একটি মিলিটারির বিরুদ্ধে, কিন্তু এটার ডকুমেন্টেশন নেই। খুবই দুর্বল ডকুমেন্টেশন।

এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘‘শেখ মুজিবের প্রথম কয়েকটা মাসে একটা ভঙ্গুর অর্থনীতির মাঝে ছিলাম। আরেকটা হচ্ছে, তার বাজে রকমের অর্থনৈতিক পলিসি, এটাকে আমি সুইসাইডাল বলব। সেটা বাংলাদেশকে আরও গরিবীর দিকে নিয়ে গেছে।

আ/মি

 650
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !