বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে ফুটবল বিতরণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ববি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্তের তত্ত্বাবধানে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ফুটবল বিতরণ করা হয়। এ সময় পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশ নিতে শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ববি শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আশিক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আজমাইন সাকিব ও ইমরান মাহমুদ, ছাত্রদল নেতা আরাফাতসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নেতাকর্মীরা বলেন, শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিয়মিত খেলাধুলা মানসিক চাপ কমানোর পাশাপাশি আত্মবিশ্বাস, নেতৃত্বের দক্ষতা ও দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তুলতে সহায়তা করে।

আরিফ হোসেন শান্ত বলেন, নবীন শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসে যেন কোনো সমস্যায় না পড়ে, সে বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে দেখবেন। শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে ববি শাখা ছাত্রদল পাশে থাকবে বলেও জানান তিনি।
ফুটবল পেয়ে ইংরেজি বিভাগের নবীন শিক্ষার্থী রিফাত বলেন, নতুন বল পেয়ে তারা আনন্দিত। এটি তাদের খেলাধুলার প্রতি আরও আগ্রহী করবে।
পরে শিক্ষার্থীদের মধ্যে ফুটবল বিতরণের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।