রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ

হুতিদের দখলে কৌশলগত দ্বীপ, বন্ধ সৌদির তেলপথ

হুতিদের দখলে কৌশলগত দ্বীপ, বন্ধ সৌদির তেলপথ
হুতিদের দখলে কৌশলগত দ্বীপ, বন্ধ সৌদির তেলপথ
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ১২, ২০২৬ ১০:৪২ পূর্বাহ্ন

ইয়েমেনের কৌশলগত পেরিম দ্বীপে ইরান-সমর্থিত হুতি যোদ্ধারা পৌঁছেছে। এর মধ্যেই ইরাক থেকে আসা ড্রোন হামলার পর সৌদি আরবের গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ইয়েমেন সরকারের চারটি সূত্র রয়টার্সকে জানায়, পেরিমে হুতিদের উপস্থিতিতে বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারের সূত্রগুলো জানিয়েছে, তাদের বাহিনী দ্বীপটি থেকে সরে গেছে।

হুতিদের হামলার আশঙ্কায় সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছে সামরিক সহায়তা চেয়েছে। তবে ওয়াশিংটন সরাসরি সামরিক পদক্ষেপে না গিয়ে গোয়েন্দা তথ্য ও লক্ষ্য শনাক্তকরণে সহায়তা নিয়ে আলোচনা করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রোনগুলো ইরাক থেকে এসেছে। হামলায় কয়েকজন আহত হয়েছেন। তবে হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।

প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ পূর্ব-পশ্চিম পাইপলাইনটি হরমুজ প্রণালি এড়িয়ে সৌদি তেল আন্তর্জাতিক বাজারে পাঠানোর গুরুত্বপূর্ণ বিকল্প পথ। পেরিমে হুতিদের উপস্থিতি ও পাইপলাইন বন্ধ হওয়ায় মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।