সৌদি আরবে সাম্প্রতিক ড্রোন হামলার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইরানের সঙ্গে সালামচেহ সীমান্ত ক্রসিং বন্ধের নির্দেশ দিয়েছে ইরাক।
শনিবার (১২ সেপ্টেম্বর) রয়টার্সের প্রতিবেদনে দুই নিরাপত্তা সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়েছে। সূত্রগুলো জানায়, সৌদিতে হামলা চালানো ব্যক্তিদের শনাক্তে বর্তমানে ব্যাপক অভিযান চলছে।
এর আগে শুক্রবার রিয়াদ জানায়, তাদের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ পাইপলাইনে ড্রোন হামলা হয়েছে। সৌদি কর্তৃপক্ষের দাবি, ড্রোনগুলো ইরাক থেকেই উৎক্ষেপণ করা হয়েছিল।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।