রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ

৭ বছর পর ভারতে শি জিনপিং, আজ মোদির সঙ্গে বৈঠক

৭ বছর পর ভারতে শি জিনপিং, আজ মোদির সঙ্গে বৈঠক
৭ বছর পর ভারতে শি জিনপিং, আজ মোদির সঙ্গে বৈঠক
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ১২, ২০২৬ ১২:৫৩ অপরাহ্ন

শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতে শুরু হচ্ছে ১৮তম ব্রিকস সম্মেলন। দুই দিনব্যাপী এ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লির উদ্দেশে বেইজিং ছেড়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই দিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।

প্রায় সাত বছর পর ভারত সফর করছেন শি। ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর এটিই তার প্রথম ভারত সফর। ওই ঘটনার পর দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হলেও পরে সম্পর্কের কিছুটা উন্নতি হয়। এর মধ্যে কাজান ও তিয়ানজিনে মোদির সঙ্গে বৈঠক করেন শি।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ভারতীয় সময় দুপুর ১২টা ২৫ মিনিটে শির নয়াদিল্লিতে পৌঁছানোর কথা। তার প্রতিনিধিদলে রয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইসহ শীর্ষ কর্মকর্তারা।

মোদি ও শির বৈঠক শনিবার বিকেল ৫টা ৪৫ মিনিটে হওয়ার কথা রয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং জানিয়েছেন, কাজান ও তিয়ানজিনের পর টানা তৃতীয় বছর দুই নেতা সরাসরি বৈঠকে বসতে যাচ্ছেন।

এদিকে ভারতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত সু ফেইহং বলেছেন, মোদি ও শির নেতৃত্বে দুই দেশ পারস্পরিক মতপার্থক্য যথাযথভাবে মোকাবিলা করবে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।