প্রাথমিক স্তরের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে রাষ্ট্রের মৌলিক কারিকুলাম অনুসরণ করতে হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, দেশের অনেক ইংলিশ মিডিয়াম স্কুল প্রাথমিক স্তরে রাষ্ট্রীয় কারিকুলাম মানছে না।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে অক্সফোর্ড একিউ আয়োজিত স্কুল লিডার্স কনফারেন্সে তিনি এসব কথা বলেন।
ববি হাজ্জাজ বলেন, শিক্ষার মান উন্নয়নে কারিকুলাম বাস্তবায়ন ও শিক্ষক প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে। অনেক শিক্ষক কোনো প্রশিক্ষণ ছাড়াই শ্রেণিকক্ষে পাঠদানের দায়িত্ব পাচ্ছেন, যা চলতে পারে না।
তিনি আরও বলেন, ভবিষ্যতের বৈশ্বিক শিক্ষা ব্যবস্থার মানদণ্ড নির্ধারণে কারিকুলাম অনুসরণ ও শিক্ষক প্রশিক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে এ ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নেয়া হবে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।