দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেয়ার অনুরোধ জানিয়েছে ভারতের মৎস্য আমদানিকারকেরা। রপ্তানি পুনরায় চালুর অনুমতি চেয়ে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়েছে কলকাতাভিত্তিক ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এএনআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
চিঠিতে সংগঠনটি জানায়, ১৯৯৬ সাল থেকে বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশি ইলিশ আমদানি করে আসছে তারা। ২০১২ সালে বাংলাদেশ ইলিশ রপ্তানি বন্ধ করে দেয়ার পর নিষেধাজ্ঞা প্রত্যাহারে একাধিকবার আবেদন করেও ফল পাওয়া যায়নি বলে দাবি তাদের।
আমদানিকারকদের ভাষ্য, ২০১৯ সাল থেকে দুর্গাপূজা উপলক্ষে সীমিত সময়ের জন্য ইলিশ রপ্তানির অনুমতি দেয়া হলেও সময়সীমা কম থাকায় তা কার্যকর সুবিধা দিচ্ছে না। দুই বাংলার ভাষা, সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের ঘনিষ্ঠতার কথাও চিঠিতে তুলে ধরেছে সংগঠনটি।
এএনআই জানিয়েছে, ২০২৫ সালের সেপ্টেম্বরে দুর্গাপূজার আগে বাংলাদেশ ১ হাজার ২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল। আর ২০২৬ সালের সেপ্টেম্বরে ২ হাজার ৪২০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়া হয়েছে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।