রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ১২, ২০২৬ ০৪:০০ অপরাহ্ন

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত এ মৃত্যুর ঘটনা ঘটে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯১৯ জন মারা গেছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ৮৫৫ জন।

এর আগে, শুক্রবার (১১ সেপ্টেম্বর) একদিনে ৩ জনের মৃত্যু হয়। একই সময়ে ১ হাজার ১২ জন নতুন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছিল।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।