রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ

আওয়ামী লীগের ১৭ বছরের শাসনে দেশে মাদক ছড়িয়েছে: স্পিকার

আওয়ামী লীগের ১৭ বছরের শাসনে দেশে মাদক ছড়িয়েছে: স্পিকার
আওয়ামী লীগের ১৭ বছরের শাসনে দেশে মাদক ছড়িয়েছে: স্পিকার
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ১২, ২০২৬ ০৪:০৮ অপরাহ্ন

আওয়ামী লীগের ১৭ বছরের শাসনে দেশে মাদকের বিস্তার, দখলবাজি ও চাঁদাবাজি বেড়েছে বলে মন্তব্য করেছেন সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, ২০০৬ সাল পর্যন্ত টানা ছয়বার সংসদ সদস্য থাকলেও দেশে এমন পরিস্থিতি দেখেননি।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ভোলার লালমোহন উপজেলা মিলনায়তনে নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, আওয়ামী লীগের আমলে গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে থাকা শেখ হাসিনাসহ অনেকে দেশ ছেড়ে পালিয়েছেন। প্রধান বিচারপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইমামও পালিয়ে গেছেন বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ৬২৭ জন পুলিশ কর্মকর্তা ক্যান্টনমেন্টে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। তার দাবি, আওয়ামী লীগ সরকারকে খুশি করতে এবং নিজেদের স্বার্থে পুলিশ সদস্যরা বিভিন্ন থানায় সাধারণ মানুষের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়েছেন।

সাবেক আইজিপি বেনজীর আহমেদের প্রসঙ্গ টেনে হাফিজ উদ্দিন বলেন, তিনি জমি-জায়গা নিজের, স্ত্রী ও সন্তানদের নামে লিখে নিয়েছেন এবং বনাঞ্চল দখল করেছেন। এসব ঘটনায় মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।