রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ

ভূমধ্যসাগর হয়ে ইউরোপে অনিয়মিত প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

ভূমধ্যসাগর হয়ে ইউরোপে অনিয়মিত প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা
ভূমধ্যসাগর হয়ে ইউরোপে অনিয়মিত প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ১২, ২০২৬ ০৫:১৫ অপরাহ্ন

২০২৬ সালের প্রথম আট মাসে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) অনিয়মিত সীমান্ত পারাপার ৩৫ শতাংশ কমলেও ভূমধ্যসাগরের প্রধান দুটি অভিবাসনপথে বাংলাদেশিরা শীর্ষ জাতীয়তার তালিকায় রয়েছেন। ফ্রন্টেক্সের শুক্রবার (১১ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ইইউ সীমান্তে প্রায় ৭৫ হাজার অনিয়মিত পারাপার শনাক্ত হয়েছে। শুধু আগস্টে শনাক্ত হয়েছে প্রায় ১০ হাজার ৭০০টি, যা ২০২৫ সালের একই মাসের তুলনায় ৩৮ শতাংশ কম।

পূর্ব ভূমধ্যসাগরীয় পথে প্রথম আট মাসে ২৪ হাজার ২০০-এর বেশি পারাপার শনাক্ত হয়েছে। এ পথে আফগান, সুদানি ও বাংলাদেশি নাগরিকদের সংখ্যা বেশি ছিল। মধ্য ভূমধ্যসাগরীয় পথে প্রায় ১৯ হাজার ৪০০ পারাপার শনাক্ত হয়েছে, যেখানে বাংলাদেশি, সোমালি ও আলজেরীয় নাগরিকরা ছিলেন শীর্ষে।

তবে অনিয়মিত প্রবেশ কমলেও প্রাণহানি কমেনি। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্য অনুযায়ী, চলতি বছরে ভূমধ্যসাগরে এ পর্যন্ত ১ হাজার ৮০০-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।