রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে পোস্টাল ভোট, নিবন্ধনের শেষ সময় ২০ সেপ্টেম্বর

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে পোস্টাল ভোট, নিবন্ধনের শেষ সময় ২০ সেপ্টেম্বর
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে পোস্টাল ভোট, নিবন্ধনের শেষ সময় ২০ সেপ্টেম্বর
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ১২, ২০২৬ ০৫:৪০ অপরাহ্ন

আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও- আসনের উপনির্বাচনে ভোট দিতে ইচ্ছুক প্রবাসী ভোটাররাপোস্টাল ভোট বিডিঅ্যাপের মাধ্যমে ২০ সেপ্টেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে নিবন্ধন শুরু হয়েছে।

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, দেশের বাইরে থাকা বাংলাদেশি ভোটার ছাড়াও নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারী, কারাগার বা আইনি হেফাজতে থাকা ভোটার এবং নির্বাচন-সংক্রান্ত দায়িত্বে থাকা ব্যক্তিরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।

দেশের অভ্যন্তরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরাইন-কান্ট্রি পোস্টাল ভোট’ (আইসিপিভি) ক্যাটাগরিতে ২৭ সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে নিবন্ধন করতে পারবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত প্রবাসী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রযোজ্য ক্ষেত্রে -মেইল, হোয়াটসঅ্যাপ বা এসএমএসের মাধ্যমে সম্মতি নেয়া হবে। এরপর তাদের হালনাগাদ ঠিকানায় ব্যালট পাঠানো হবে। নতুন ভোটাররাও সংশ্লিষ্ট প্রক্রিয়ায় নিবন্ধন করে পোস্টাল ভোট দিতে পারবেন।

ছাড়া কারাগারে থাকা ভোটাররা জেল কর্তৃপক্ষের মাধ্যমে এবং উপনির্বাচনের দায়িত্বে থাকা ব্যক্তিরাপোস্টাল ভোট বিডিঅ্যাপের মাধ্যমে নিবন্ধন করে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।